Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India-Canada conflict: ভারত দূত প্রত্যাহার করতেই কুখ্যাত গ্যাংস্টারের নাম করল কানাডা

খালিস্তানপন্থী নেতা নির্জ্জর হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে বিবাদ ক্রমশ বাড়ছে কানাডার। গতকাল কানাডার পক্ষ থেকে সরাসরি ভারতীয় হাইকমিশনারের এই ঘটনায় যুক্ত থাকার কথা বলা হয়েছে। তারপরেই কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। এবং কানাডার ৬ কূটনীতিককে বরখাস্ত করা হয়। সেই সঙ্গে কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকেও প্রত্যাহার করা হয়।

সেই ঘটনার এক ঘণ্টার মধ্যেই কানাডার তরফে দাবি করা হয়েছে। কুখ্যাত ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই টার্গেট করছে খালিস্তানপন্থী নেতাদের। অর্থাৎ কানাডায় খালিস্তানপন্থী নেতাদের হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাত।

India-Canada conflict

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এদিকে জেলে রয়েছে। জেলের মধ্যে থেকেও ভারতে একাধিক অপরাধ মূলক কাজ করে চলেছে সে। কয়েকদিন আগেই এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করিযেছে সে। তার আগে পাঞ্জাবের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালাকেও হত্যা করিয়েছে লরেন্স। কাজেই ভারতে যে গ্যাংস্টারের দাপট বাড়ছে তাতে কোনও সন্দেহ নেই।

এবার কানাডা সরকারও লরেন্স বিষ্ণোইয়ের নাম করেছে। কানাডা সরকারের দাবি খালিস্থানপন্থী নেতাদের টার্গেট করতে সেখানে বসবাসকারী ভারতীয় এজেন্টরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাহায্য নিচ্ছে। সোমবার গভীর রাতে কানাডা সরকার দাবি করেছে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নির্জ্জরকে হত্যা করার নেপথ্যে ভারতের হাত রয়েছে। এবং ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরাই পরিকল্পনা করে এই কালিস্তানপন্থী নেতাদের হত্যা করে উত্তর আমেরিকার এই দেশে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় বর্মার হাত রয়েছে বলে প্রকাশ্যে দাবি করেছে কানাডা সরকার।

কানাডা সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে খালিস্তানপন্থী নেতাদের টার্গেট করতে ভারতীয় এজেন্টরা নানা রকম পন্থা নিচ্ছে। অনেক ব্যবসায়ীই ভারতের সঙ্গে ব্যবসা করতে ভয় পাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে কানাডার পক্ষ থেকে। দক্ষিণ এশিয়ার একাধিক দেশ থেকে খালিস্তানপন্থী নেতাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ভারত। কানাডায় বিশেষ করে খালিস্তানপন্থী নেতাদের টার্গেট করা হচ্ছে।

খালিস্তানপন্থী নেতাদের টার্গেট করতে ভারতীয় এজেন্টরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাহায্য নিচ্ছে বলে দাবি করেছে কানাডার আধিকারিকরা। তারা নানা ভাবে লরেন্স বিষ্ণোই গ্যাংকে দিয়ে টার্গেট করা হচ্ছে। এদিকে ভারতেও লরেন্স বিষ্ণোই গ্যাং রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে তারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+