By Election 2024: ঝাড়খণ্ডের পাশাপাশি ভাগ্যপরীক্ষায় প্রিয়াঙ্কা গান্ধীও! উপ নির্বাচন হচ্ছে ১১ রাজ্যের ৩৩ আসনে
By Election 2024: ঝাড়খণ্ডের পাশাপাশি আজ বুধবার কেরলের ওয়েনাড় লোকসভা উপনির্বাচন (Wayanad bypoll) রয়েছে। 'ভাগ্যপরীক্ষা' হবে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) । গত কয়েকদিনে লাগাতার রাহুল গান্ধীকে নিয়ে প্রচার চালিয়েছেন সোনিয়া কন্যা। একেবারে মাটি কামড়ে সেখানে পড়ে ছিলেন। জয়ের ব্যাপারে সম্পূর্ণ ভাবে আত্মবিশ্বাসী সোনিয়া কন্যা।
তবে ওয়েনাড় লোকসভার কেন্দ্রের মানুষ তাঁর উপর আস্থা রাখে কিনা সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, গত লোকসভা নির্বাচনে রায়বেরিলে এবং কেরলের ওয়েনাড় লোকসভা আসন থেকে লড়াই করেন রাহুল গান্ধী। দুটি আসন থেকেই বিশাল অঙ্কে জয় পান (By Election 2024) ।

দুই আসন থেকে সাংসদ থাকা যায় না। আর তাই রায়বেরিলে আসন থেকেই শুধুমাত্যর সাংসদ থাকেন রাহুল। ইস্তফা দেন ওয়েনাড় থেকে। দীর্ঘদিন ধরে ওই লোকসভা আসনটি ফাঁকা ছিল। অবশেষে সেখানে ভোট হচ্ছে।
রাজনৈতিকমহলের মতে, দাদার ছেড়ে যাওয়া সহজ ক্রিজেই হাতেখড়ি হচ্ছে বোন প্রিয়াঙ্কার। তবে লড়াই খুব একটা সহজ নয়। বামপ্রার্থী সত্যান মোকেরি, এনডিএ প্রার্থী নভ্যা হরিদাস-সহ মোট ১৫ জন প্রার্থী লড়াই করছেন কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। ফলে লড়াই কতটা সহজ হবে তা সময়ই বলবে। এছাড়াও এদিন মহারাষ্ট্রের একটি লোকসভা আসনে উপ নির্বাচন হচ্ছে।
বিধানসভা উপ নির্বাচন হচ্ছে রাজস্থানের ৭টি আসনে, বিহারের চার আসনে, মধ্যপ্রদেশের দুই আসনে, ছত্তিসগড়ের এক আসনে, বাংলার ছয় আসনে, অসমের পাঁচ আসনে, কর্নাটকের তিন আসনে, সিকিমে দুই আসনে, গুজরাতের এক আসন, কেরলের এক আসন এবং মেঘালয়ের এক আসনে ভোট হবে। অর্থাৎ ১১ রাজ্যের মোট ৩৩ টি বিধানসভা কেন্দ্রে এদিন উপ নির্বাচন হচ্ছে।
By Election 2024: সবার নজর বাংলায়
এদিন বাংলার ছয়টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হচ্ছে। ভোট হচ্ছে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, সিতাই ও মাদারিহাটে। শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করাতে নির্বাচন কমিশনের ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মীওতায়েন করা হয়েছে। কিন্তু ভোট শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিজেপি সহ বিরোধী এজেন্টদের বসতয়ে না দেওয়ার অভিযোগ।
এমনকি সারা রাত ধরে ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে একের পর এক অভিযোগ সামনে এসেছে। এই বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একাধিক ভিডিও পোস্ট করেছেন। যেখানে বাইক বাহিনীর তান্ডবের ছবি দেখা যায়।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন?












Click it and Unblock the Notifications