Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Budget 2025 for Farmers: কিষান ক্রেডিট কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, কৃষিক্ষেত্র নিয়ে বাজেটে কী ঘোষণা?

Budget 2025 for Farmers: বাজেটের শুরুতেই কৃষকদের (Farmers) জন্য একগুচ্ছ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman)। কৃষি নিয়ে ঘোষণা বিহারকে (Bihar) বাড়তি নজর কেন্দ্রের। কিষাণ ক্রেডিট কার্ডে (Kisan Credit Card) ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের।

৩ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে কিষাণ ক্রেডিট কার্ডে। প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনারও (PM Dhana Dhanya Yojana) ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন জানান, কিষাণ ক্রেডিট কার্ডে স্বল্প মেয়াদি ঋণ (Short Term Loan) প্রদানের ব্যবস্থা করা হবে। প্রায় সাড়ে ৭ কোটি কৃষক যার জেরে লাভবান হবেন।

Budget 2025 for Farmers

এই সাড়ে ৭ কোটির মধ্যে দুগ্ধশিল্পের সঙ্গে জড়িতরা ও মৎস্যজীবীরাও উপকৃত হবেন। নতুন সুদের হারে এবার থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা ঋণ মিলবে কিষাণ ক্রেডিট কার্ডে। আগে যা ছিল ৩ লক্ষ টাকা।

নির্মলা জানান, প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনার আওতায় ১০০টি জেলা উপকৃত হবে। এই প্রকল্পের লক্ষ্য হবে ফসল চাষে বৈচিত্র্য আনা, স্টোরেজের সংখ্যা বাড়ানো, জলসেচ ব্যবস্থা উন্নত করা ও কৃষদের জন্য দীর্ঘ ও স্বল্পমেয়াদি ঋণের ব্যবস্থা করা। সার্বিকভাবে কৃষিক্ষেত্রে উৎসাহ প্রদান করবে প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা। উচ্চফলনশীল বীজ প্রদানেও উদ্যোগ নেবে কেন্দ্র।

বিহারে মাখনা বোর্ড গড়ার সিদ্ধান্ত কেন্দ্রের। আগামিদিনে বাদাম চাষ আরও উন্নত করতেই এই সিদ্ধান্ত বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মৎস্যচাষেও জোর দিতে উদ্যোগ কেন্দ্রের। ইইজেড বা বিশেষ অর্থনৈতিক জোনে মাছ চাষে জোর কেন্দ্রের।

EEZ-এ মৎস্য সেক্টরগুলিকে মাছ চাষে নতুন পরিকাঠামো রূপায়ণ করবে কেন্দ্র। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে মৎস্যচাষে জোর দেওয়া হবে। তুলো চাষেও বড় ঘোষণা কেন্দ্রের। তুলো চাষে জোর দিতে আগামী ৫ বছরের লক্ষ্যমাত্রা গ্রহণের সিদ্ধান্ত কেন্দ্রের।

শাকসবজি ও ফল উৎপাদনে জোর কেন্দ্রের। সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে সায় নির্মলা সীতারামনের। দেশবাসীর মধ্যে এসম্পর্কে সচেতনতা দিন দিন বাড়ছে বলে মত নির্মলার। এই প্রবণতাকে আরও উৎসাহ দিতে আগামিদিনে কেন্দ্রের তরফে নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানান নির্মলা সীতারামন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+