Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাখিতে বোনদের এই অনন্য উপহার দিয়ে অসাধ্য সাধন করছেন গ্রামের ভাইরা, প্রশংসায় প্রশাসন

দিলীপ নিজের বাড়িতে নির্মাণ করছেন দুই পিটের একটি শৌচাগার। যা সোমবার, রাখি পূর্ণিমায় উপহার হিসাবে সে তাঁর বোনকে দেবে

বারাণসীর গোন্দা এলাকার দিলীপ এখন চূড়ান্ত ব্যাস্ত একটি নির্মাণের কাজে। সোমবারের মধ্য়ে তাঁকে শেষ করতে হবে এই নির্মাণ কাজ। দিলীপ নিজের বাড়িতে নির্মাণ করছেন দুই পিটের একটি শৌচাগার। যা সোমবার, রাখি পূর্ণিমায় উপহার হিসাবে সে তাঁর বোনকে দেবে।

বোন বাড়ির বাইরে গিয়ে মাঠে শৌচ কর্ম করবে , এটি এক্কেবারে পছন্দ নয় দাদা দিলীপের। আর বোনের প্রতি অগাধ স্নেহ আর দায়িত্ববোধ থেকে শৌচাগার বানিয়ে রাখিতে ছোট্ট বোন মুন্নিকে উপহার দেবেন দিলীপ। শুধু মুন্নি নয়, ওই গ্রামের বহু ভাই তাঁর বোনের জন্য বাড়িতে শৌচালয় গড়ছেন। যা 'স্বচ্ছ্ব ভারত অভিযান'-এর উদ্যোগের একটি অংশ।

রাখিতে বোনদের এই অনন্য উপহার দিয়ে অসাধ্য সাধন করছেন গ্রামের ভাইরা, প্রশংসায় প্রশাসন

গোন্দার ৮ টি ব্লকে , শৌচাগার নির্মাণ নিয়ে মিছিল করে মানুষকে সচেতন করা হয়। সেই মিছিলও দিলীপের মতো অনেকেই অংশ নেন। মানুষকে শৌচাগারের উপকারীতা সম্পর্কে বোঝানোর চেষ্টা করা হয়। এজন্য একটি প্রতিযোগীতারও আহ্বান করা হয়, 'ভাই নম্বর ওয়ান ' নামে। যার আওতায় ভাইরা বোনেদের জন্য শৌচালয় বানাবে, আর কাজের ওপর নির্ভর করবে প্রতিযোগীতা জেতার সুযোগ। যিনি এই প্রতিযোগীতা জিতবেন তাঁকে দেওয়া হবে 'স্বচ্ছ্বতা রত্ন ২০১৭' পুরস্কার।

এদিকে, বোনের জন্য শৌচালয় বানাবেন বলে, দিলীপ তিলে তিলে ১৫ হাজার টাকা অতি কষ্টে জমিয়ে ফেলেছেন। তিনি জানিয়েছেন, বোনকে এই বছরে শৌচালয় দিয়ে, আরও বেশি সুরক্ষিত জীবন দিতে তিনি বদ্ধ পরিকর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+