প্রতিবেশীকে মারধর : ১ বছরের কারাদণ্ড অভিনেতা আদিত্য পাঞ্চোলির
আন্ধেরির নিম্ন আদালতে আদিত্য পাঞ্চোলি হেনস্থা ও ফৌজদারী অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারক যদিও সাজা ঘোষণার পরে ১২ হাজার টাকার ব্যক্তিগত জামিনে পাঞ্চোলিকে ছেড়ে দিয়েছেন।
মুম্বই, ৬ অক্টোবর : বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে একবছরের কারাবাসের নির্দেশ দিল মুম্বইয়ের এক নিম্ন আদালত। এক প্রতিবেশীকে হেনস্থা ও মারধরের অভিযোগে তাকে এই কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। [সঞ্জয় দত্ত ও সলমন খান ছাড়াও আর কোন বলিউড স্টার মামলায় জড়িয়েছেন]
আন্ধেরির নিম্ন আদালতে আদিত্য পাঞ্চোলি হেনস্থা ও ফৌজদারী অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। বিচারক যদিও সাজা ঘোষণার পরে ১২ হাজার টাকার ব্যক্তিগত জামিনে পাঞ্চোলিকে ছেড়ে দিয়েছেন। [সুতো দিয়ে লোহার গারদ কেটে পালাল আসামি!]

পুলিশ জানিয়েছে, আদিত্য পাঞ্চোলি ২০০৫ সালে প্রতিবেশী প্রতীক পাসরানিকে মেরে নাক ভেঙে দেন। ভারসোভায় অ্যাপার্টমেন্টে পাসরানির পার্কিং এলাকায় পাঞ্চোলির বাড়ির অতিথি গাড়ি রেখে দেন। তা নিয়ে বচসার জেরে এই কাণ্ড করেন পাঞ্চোলি। [পুরুষ যৌনকর্মীতে ভরে গিয়েছে গোয়ার জেলখানা]
এই ঘটনার রিপোর্ট পেয়েই অভিনেতা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। পাসরানির নাক ভেঙে দেওয়া সহ প্রতিবেশীকে আক্রমণের জন্য কঠিন ধারা প্রয়োগ করা হয়। সেই অনুযায়ীই এই বলিউড অভিনেতার শাস্তি হয়েছে। [মোবাইল ব্যবহারে দেশের ফার্স্ট বয় কলকাতার জেলবন্দিরাই]
প্রসঙ্গত বলিউড অভিনেত্রী জিয়া খান মৃত্যু মামলাতেও আদিত্য পাঞ্চোলি ও তার ছেলে সূরজের বিরুদ্ধে পুলিশ সন্দেহ প্রকাশ করে মামলা করে। এছাড়া আরও নানা ঘটনায় বচসায় জড়িয়ে বারবারই খবরের শিরোনামে এসেছেন এই বিতর্কিত বলিউড অভিনেতা।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications