Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অধিবেশনে অশ্লীল শব্দের ব্যবহার করে বিতর্কে মহুয়া মৈত্র! ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

নানা ভাবে একাধিকবার বিতর্কে পড়েছেন তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ! আর সেই রেশ কাটতে না কাটতে ফের একবার তাঁর মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। এবার তিনি কি বললেন!!!

ফের বিতর্কে মহুয়া মৈত্র! তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিতর্কিত শব্দ ব্যবহারের অভিযোগ। আর তা নিয়েই উত্তাল হয়ে ওঠে সাংসদ। ক্ষমা চাওয়ার দাবি তোলেন বিজেপি সাংসদরা। এমনকি তৃণমূলের সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। আর তা নিয়ে আরও উত্তাল পরিস্থিতি তৈরি হয় বলে জানা যাচ্ছে।

অধিবেশনে অশ্লীল শব্দের ব্যবহার করে বিতর্কে মহুয়া মৈত্র!

যদিও কোনও ভাবে লোকসভার স্পিকার দুপক্ষকেও শান্ত হওয়ার কথা জানান। যদিও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী স্পষ্ট জানিয়েছেন, মহুয়া মৈত্রের ক্ষমা চাওয়া উচিত।

লোকসভায় বাজেট অধিবেশন চলছে। আর সেই অধিবেশনে আদানি ইস্যুতে কথা বলেন মহুয়া মৈত্র। শুধু তাই নয়, এই বিষয়ে সরকারকে তীব্র আক্রমণ শানান। আর তা বলতে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, বারবার প্রশ্ন তোলা হয় মহুয়ার পিছনে কে? তবে আমি সত্যের সঙ্গে চলি। শুধু তাই নয়, অসাধারণ কাব্যিক ভঙ্গিতে বেশ কিছু বক্তব্য সাংসদ পেশ করেন সাংসদ।

তবে বক্তব্য শেষ হওয়ার পরেই বিতর্কের শুরু হয়। মহুয়ার পরেই বক্তব্য রাখতে ওঠেন কে রামমোহন নাইডু। আর সেই সময়ে তৃণমূল সাংসদ বিতর্কিত কিছু শব্দ ব্যবহার করে ফেলেন বলে অভিযোগ। তবে ঠিক কার বিরুদ্ধে ওই শব্দ ব্যবহার করেন মহুয়া তা স্পষ্ট নয়।

তবে এহেন মন্তব্যের পরেই শুরু হয় যাবতীয় বিতর্ক। এমনকি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলতে থাকেন বিজেপি সাংসদরা। যা নিয়ে একেবারে উত্তাল হয়ে ওঠে সংসদ। এই প্রসঙ্গে প্রহ্লাদ জোশী বলেন, এই ইস্যুতে আমরা তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলব। তবে যেভাবে শব্দের ব্যবহার হয়েছে তাতে সাংসদের ক্ষমা চাওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন জোশী। তবে বিষয়টি তাঁদের উপরেই ছাড়তে চাই বলে জানান তিনি। যদি মহুয়ার এহেন আচরণে কোনও ক্ষমা চাওয়া না হয় তাহলে এটাই তাদের সংস্কৃতি বলে বুঝে নেওয়া হবে বলে মন্তব্য সংসদ বিষয়ক মন্ত্রীর।

তবে আপত্তিকর শব্দ কিছু পাওয়া গেলে তা অবশ্য রেকর্ড থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন স্পিকার।

তবে তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক হলেও তাঁর কিছু যায় আসে না বলেই জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর দাবি, আমার যা বলার ছিল তা আমি সদনে বলে দিয়েছি। তার আগে কিছুই নেই। এমনকি এই বিষয়ে আমার কিছু বলার নেই বলেও জানিয়েছেন মহুয়া মৈত্র।

উল্লেখ্য, একবার নয়, এমন একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+