Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নির্বাচনী বন্ডে ২০২২-২৩ সালে আয়ে সবাইকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল! ছয় বছরের আয়ে বিজেপি প্রথম, কংগ্রেস দ্বিতীয়

গত ছয়বছর ধরে দেশে নির্বাচনী বন্ড চালু রয়েছে। এই বন্ডের মাধ্যমে যে টাকা উঠেছে তার অর্ধেকের বেশি গিয়েছে বিজেপির কাছে। নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৩-এর মধ্যে বন্ডের মাধ্যমে তারা পেয়েছে ৬৫৬৫ কোটি টাকা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ১১২৩ কোটি টাকা। আর তৃতীয় স্থানে থাকে তৃণমূল পেয়েছে। ১০৯৩ কোটি টাকা।

তবে ২০২২-২৩ সালে নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূল এই আর্থিক বছরে যে আয় করেছে, তার ৯৭.৪৯ শতাংশ এসেছে নির্বাচনী বন্ড থেকে। ওই বছরে তাদের মোট আয় দেখানো হয়েছে ৩৩৩ কোটি ৪৫ লক্ষ টাকার বেশি। এর মধ্যে নির্বাচনী বন্ড থেকে এসেছে ৩২৫ কোটির বেশি। যা দেশের রাজনৈতিকদলগুলির মধ্যে সর্বোচ্চ। ওই বছরে নির্বাচনী বন্ড থেকে বিজেপির আয় ১২৯৪ কোটির বেশি। আর কংগ্রেসের ১৭১ কোটির বেশি।

তারপরেই রয়েছে ডিএমকে। তাদের আয়ের ৮৬.৩১ শতাংশ এসেছে নির্বাচনী বন্ড থেকে। অন্যদিকে বিজেপির ৫৪.৮২ শতাংশ এবং কংগ্রেসে ৩৭.৮০ শতাংশ আয় এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। তবে নির্বাচনী বন্ড থেকে বামদল সিপিআইএম এবং সিপিআই-এর কোনও আয় নেই। একমাত্র বামদল সিপিআইএম প্রথম থেকেই নির্বাচনী বন্ডের বিরোধিতা করে এসেছে।

নির্বাচনী বন্ড

নির্বাচন কমিশন ২০২৩-২৪ সালের দলগুলির বার্ষিক প্রতিবেদন এখনও প্রকাশ করতে পারেনি। তবে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে ২০১৮-র মার্চ থেকে ২০২৪-এর জানুয়ারির মধ্যে নির্বাচনী বন্ড তহবিলে মোট জমা পড়েছে ১৬৫১৮ কোটি টাকা।

প্রসঙ্গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড স্কিমটিকে অসাংবিধানিক বলে রায় দেয়। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্বাচনী বন্ড ইস্যু করা বন্ধ করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি ২০১৯-এর ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত কেনা নির্বাচনী বন্ডের হিসেব বিশদে জমা দিতেও নির্দেশ দিয়েছে। ২০১৮-র ২ জানুয়ারি নরেন্দ্র মোদী সরকার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচনী বন্ডের শুরু করেছিল।

ওড়িশার বিজু জনতা দল ২০১৮-১৯ থেকে ২০২২-২৩-এর মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে ৭৭৪ কোটি টাকা পেয়েছে। তারা রয়েছে চতুর্থস্থানে। ওই একই সময়ের মধ্যে তামিলনাড়ুর ডিএমকে ৬১৭ টাকা আয় করে রয়েছে পঞ্চমস্থানে।

নির্বাচনী বন্ড নিয়ে এদিন সুপ্রিম কোর্টের রায়ের পরে অনেক বিরোধী দলই একে স্বাগত জানিয়েছে। সেই তালিকায় রয়েছে তৃণমূলও। দলীয় সাংসদ সাকেত গোখলে বলেছেন সুপ্রিম কোর্টের গত পাঁচ বছরের মধ্যে সবথেকে ঐতিহাসিক রায়।

অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরে হাজার কোটি টাকা ফেরত দিতে হবে তৃণমূলকে। তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করে টাকা ফেরত দিতে বলেছে। এক হাজার কোটি টাকা তৃণমূলের অ্যাকাউন্টে রয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে। তিনি কটাক্ষ করে বলেছেন মমতার প্লেন চড়া এবার বন্ধ। তিনি বলেছেন, আগে নির্বাচনী বন্ডে তৃণমূলের আয় ছিল ৮৫৬ কোটি টাকা। তা এখন বেড়ে হাজার কোটি হয়েছে।

প্রসঙ্গত এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১-২২ আর্থিক বছরে তৃণমূলের সম্পদের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সেই বৃদ্ধির হার ১৫১.৭০ শতাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+