Parliament protests: লোকসভায় নাটকীয় মোড়! রক্তে ভিজে যাচ্ছেন বিজেপি সাংসদ, ভয়ঙ্কর অভিযোগ রাহুলের বিরুদ্ধে
Parliament protests: উত্তপ্ত লোকসভা। নাটকীয় মোড়। বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীকে (BJP MP Pratap Chandra Sarangi) ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। যা নিয়ে একেবারে হুলস্থূল কাণ্ড লোকসভা চত্বরে।
জানা যাচ্ছে, বিজেপি সাংসদের মাথা ফেটে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এই প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, উনি রাস্তা আটকে দাঁড়িয়ে ছিলেন (Parliament protests) । আরও কী বললেন তিনি (Lok Sabha LoP Rahul Gandhi) ?

Parliament protests: ঠিক কি ঘটেছিল?
বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়! কার্যত একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিরোধীরা। আজ বৃহস্পতিবার একই ভাবে লোকসভার বাইরে প্রতিবাদে সামিল হন রাহুল গান্ধী সহ কংগ্রেস সাংসদরা। এমনকি এই ইস্যুতে মিছিল পর্যন্ত করতে দেখা যায়। পাল্টা বিজেপি সাংসদরাও মিছিল করেন। একটা সময় দু'পক্ষের মিছিল মুখোমুখি হয়ে যায়। তা নিয়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বচসা শুরু হয়।
#WATCH | Delhi | BJP MP Pratap Chandra Sarangi says, "Rahul Gandhi pushed an MP who fell on me after which I fell down...I was standing near the stairs when Rahul Gandhi came and pushed an MP who then fell on me..." pic.twitter.com/xhn2XOvYt4
— ANI (@ANI) December 19, 2024
আর এর মধ্যেই হঠাত করে পড়ে যান বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গী। চোট পান মাথায়। রক্তও বের হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে বিজেপি সাংসদের অভিযোগ, হঠাত করেই রাহুল গান্ধী তাঁকে ধাক্কা মারে এবং তিনি পড়ে যান বলে অভিযোগ। কার্যত সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট পেয়েছেন বলেও জানিয়েছেন প্রতাপ সারেঙ্গী।
জানা গিয়েছে, ইতিমধ্যে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। এই ঘটনায় রাহুল গান্ধীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের বিজেপি করতে চলেছে বলে জানা গিয়েছে।
Parliament protests: জবাব দিয়েছেন রাহুল গান্ধীও
ঘটনায় জবাব দিয়ে ছাড়েননি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও। তিনি জানিয়েছেন, সংসদে ঢোকার চেষ্টা করছিলাম আমি। কিন্তু বিজেপি সাংসদ আমাকে আটকানোর চেষ্টা করছিলেন লাগাতার। এমনকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আর এজন্যে এই ঘটনা বলে দাবি বিরোধী দলনেতার। তাঁর আরও দাবি, সংসদে প্রবেশের অধিকার আছে তাঁর। এভাবে কখনই আটকানো সম্ভব নয়। সংবিধানকে আক্রমণ্ শানিয়েছে, এর প্রতিবাদকে বিজেপি ভয় পাচ্ছে বলেও এদিন দাবি করেছেন রাহুল গান্ধী।
ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ মানিকম টাগরে (Manickam Tagore) বলে জানান, বিজেপি নাটক করছে। লোকসভার স্পিকারের দ্বারস্থ হবেন বলেও এদিন জানিয়েছেন তিনি। এমনকি আম্বেদকরকে আক্রমণের ঘটনায় মিছিল বের হবে বলেও মন্তব্য করেছেন বিজেপি সাংসদ।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications