বুথে অনধিকার প্রবেশ, কমল হাসানের মেয়ে শ্রুতির বিরুদ্ধে ফৌজদারি মামলা বিজেপির
অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়াম প্রধান কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল বিজেপি। উল্লেখ্য, মঙ্গলবারই তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন সকাল সকাল দুই মেয়ে শ্রুতি ও আকাঙ্খাকে নিয়ে ভোট দিতে যান কমল। নির্বাচনে লড়ছে কমল হাসানের দল। কোয়াম্বাটুরের প্রার্থী কমল নিজে। সেখানেই শ্রুতির বুথে ঢোকা নিয়ে আপত্তি বিজেপির।

বুথে অনাধিকার প্রবেশ শ্রুতির
বিজেপির অভিযোগ শ্রুতি হাসান নাকি অনাধিকার প্রবেশ করেন বুথে। দক্ষিণ কোয়াম্বাটুরের প্রার্থী কমল হসনের সঙ্গে বুথে ঢুকেছিলেন মেয়ে শ্রুতি হাসান। চেন্নাইতে নিজেদের ভোট দিয়ে কোয়াম্বাটুরে যান প্রার্থী কমল হাসান। প্রার্থী হিসেবে সেখানে কমল নিজে বুথে ঢুকতেই পারেন। তবে যেহেতু শ্রুতি সেখানকার ভোটার নন বা তিনি প্রার্থী বা এজেন্ট নন, তাঁর সেখানে প্রবেশাধিকার থাকার কথা নয়।

নির্বাচনে কিংমেকার হতে চাইছেন কমল
কামাল হাসানের দল মক্কল নিধি মিম এই নির্বাচনে ১৪২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তামিল রাজনীতিতে কিংমেকার হওয়ার স্বপ্ন দেখছেন কমল। প্রবীণ অভিনেতা কমল হাসান নিজেই দক্ষিণ কোয়েম্বাটোর থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। অভিনেতা কমল হাসানের বিপরীতে এই আসন থেকে বিজেপি মহিলা মোর্চার ভান্থি শ্রীনিবাসনকে মাঠে নামিয়েছেন।

বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ
উল্লেখ্য, গতকাল ভোটগ্রহণ চলাকালীন কোয়াম্বাটুরে গিয়ে কমল হাসান অভিযোগ করেছিলেন যে বিজেপি নাকি ভোটারদের প্রভাবিত করতে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এরপরই কমল হাসানের মেয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি।

শ্রুতির বিরুদ্ধে অভিযোগ বিজেপির
বিজেপির তরফে নির্বাচন কমিশনে এবং জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান কোয়াম্বাটুরে দলের জেলা সভাপতি নন্দকুমার এবং বিজেপির মহিলা মোর্চা নেত্রী তথা দক্ষিণ কোয়াম্বাটুরের বিজেপির প্রার্থী ভান্থি শ্রীনিবাসন। তাঁদের স্পষ্ট বক্তব্য, বুথে কেবলমাত্র বুথ এজেন্টরাই ঢুকতে পারেন। কিন্তু শ্রুতি হাসান তা নন। তাই তাঁৎ সেখানে কোনও ভাবেই প্রবেশ অধিকার থাকতে পারে না।
-
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম












Click it and Unblock the Notifications