লোকসভা ভোটে বড় জয়ের প্রত্যাশা বিজেপির, কী ভাবে হবে উদযাপন?
আগামী কাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল গণনা। বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপি ফের ক্ষমতায় আসবে। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। বিজেপি কীভাবে জয়ের উৎসব পালন করবে? বিজয় উৎসবের উদযাপন কীভাবে হবে? তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানের পর ভারত মণ্ডপম, যশোভূমি এবং কার্তব্য পথ সহ দিল্লির গুরুত্বপূর্ণ স্থানে বিজেপি তার বিজয় উদযাপন করবে। যদিও সেই বিষয়ে চূড়ান্ত সবুজ সঙ্কেত এখনও এসে পৌঁছায়নি৷

একটি সুসজ্জিত রোড শো করার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে গেরুয়া শিবির থেকে। তাকে এক লক্ষ মানুষ সামিল হওয়ার সম্ভাবনা থাকছে৷ দিল্লির লোক কল্যাণ মার্গ, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন৷ সেখান থেকে
বিজেপির সদর দফতর পর্যন্ত গ্র্যান্ড রোড শোর পরিকল্পনা করা হচ্ছে।
বাণিজ্য নগরী মুম্বইতেও জয় উদযাপনের পরিকল্পনা করা হচ্ছে। সেখানে বিজেপি ১০ হাজার লাড্ডুর অর্ডার দিয়েছে বলে খবর। শনিবার বুথ ফেরত সমীক্ষা দেখা যায়। ১২ টি প্রথম সারির সংস্থার সমীক্ষা তথ্য সামনে আসে৷ দেখা যায় মহা সমারোহে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এনডিএ।
এনডিএ এবার সব থেকে বেশি ৩৬৫ টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট সেই তুলনায় অনেকটাই পিছনে। সমীক্ষা সেই তথ্য দিচ্ছে৷ কেন্দ্রে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ২৭২। অর্থাৎ এনডিএ তার অনেক বেশি আসনই পাচ্ছে।
বুথ ফেরত সমীক্ষা দাবি করছে, পশ্চিমবঙ্গে ভালো ফল করবে বিজেপি৷ ২০১৯ সালের থেকেও বেশি ভালো ফল হবে৷ পাশের রাজ্য ওড়িশাতেও ভালো ফল করতে গেরুয়া শিবির৷ দক্ষিণের কেরল ও তামিলনাড়ুতেও এবার পদ্ম ফোটার ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষায়।
যদিও ইন্ডিয়া জোটের নেতৃত্ব এই সমীক্ষা মানতে চাইছেন না। ইন্ডিয়া জোটের বৈঠকও হয়েছে। কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গে শনিবার বলেন, ৫৪৩ টির মধ্যে কমপক্ষে ২৯৫ টি আসন ইন্ডিয়া জোট জিতবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications