নাড্ডার স্থলাভিষিক্ত হলেন বিহারের মন্ত্রী নীতিন, বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতিকে শুভেচ্ছা মোদীর
বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি হিসেবে নীতিন নবীনের নাম ঘোষণা করা হলো। তিনি জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হলেন।
দলের সংসদীয় বোর্ড আজ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি জানায়, "বিজেপি সংসদীয় বোর্ড বিহার সরকারের ক্যাবিনেট মন্ত্রী নীতিন নবীনকে দলের সর্বভারতীয় ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেছে। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।"

জেপি নাড্ডা ২০২০ সালের জানুয়ারিতে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেন। বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী এবং পাঁচবারের বিধায়ক নবীন প্রবীণ বিজেপি নেতা নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র। বিহার সরকারে একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ব্যাপক।
দলীয় কার্যক্রমেও নীতিন নবীনের অবদান অনস্বীকার্য। তিনি বিজেপির যুব মোর্চার জন্য নিবিড়ভাবে কাজ করেছেন এবং রাজ্যের ইন-চার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিহার সরকারের সড়ক নির্মাণ, নগর উন্নয়ন ও আবাসন এবং আইন বিভাগের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁর রয়েছে।
নীতিন নবীনের রাজনৈতিক জীবন ২০০৮ সালে BJYM জাতীয় কার্যনির্বাহী সদস্য ও যুব শাখার সহ-ইন-চার্জ হিসেবে শুরু হয়। ২০১০-২০১৩ সালে তিনি যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ২০১৬-১৯ সময়কালে বিহার যুব মোর্চার রাজ্য সভাপতি এবং ২০১৯ সালে সিকিমে বিজেপির নির্বাচনী ও সংগঠন ইন-চার্জের দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়ে লেখেন, নীতিন নবীন একজন পরিশ্রমী কার্যকর্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি সংগঠনগত অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন তরুণ ও উদ্যোগী নেতা। বিধায়ক ও বিহারের মন্ত্রী হিসাবে একাধিক মেয়াদে তাঁর এক অনবদ্য রেকর্ড রয়েছে। তিনি মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তিনি তাঁর বিনয়ী স্বভাব এবং মাটির কাছাকাছি থেকে কাজ করার পদ্ধতির জন্য পরিচিত। আমি নিশ্চিত যে তাঁর শক্তি ও নিষ্ঠা আগামী দিনে আমাদের দলকে আরও শক্তিশালী করবে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কার্যনির্বাহী সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স পোস্টে নীতিন নবীনকে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং কার্যকালে সাফল্যের শুভকামনা জানান। তিনি লিখেছেন, "বিহারের মাটি থেকে উঠে আসা তরুণ এবং উদ্যমী নেতা নীতিন নবীনকে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নিযুক্ত হওয়ায় আমার আন্তরিক অভিনন্দন। তিনি একজন পরিশ্রমী কর্মী এবং অসাধারণ কল্পনাশক্তির অধিকারী ব্যক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণামূলক নেতৃত্বে তিনি নিশ্চিতভাবে বিজেপিকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। তাঁর কার্যকালের সাফল্যের জন্য রইল আমার শুভকামনা।"
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications