দিল্লি চিড়িয়াখানায় বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক, ফের নতুন বিধিনিষেধ আরোপের পথে সরকার
দিল্লি চিড়িয়াখানায় বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক, ফের নতুন বিধিনিষেধ আরোপের পথে সরকার
করোনা আতঙ্কের মধ্যেই ফের বার্ড ফ্লু-র থাবা দিল্লির চিড়ায়াখানায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দিল্লির চিড়াখানায় মাথাড়াচাড়া দিচ্ছিল বার্ড ফ্লু আতঙ্ক। অবেশেষ চিড়িয়াখানার চার প্রান্ত থেকে সংগ্রহ করা ৭ টি স্যাম্পেল নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৭ টি কেসেই বার্ড ফ্লু-র উপস্থিতি ধরা পড়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবারই দিল্লির ন্যাশান্যাল জুলজিক্যাল পার্কের তরফ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে নতুন বছরের শুরু থেকেই দিল্লি এবং মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে বার্ড ফ্লু সংক্রমণের কথা শোনা যেতে থাকে। এর আগে গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশে ধরা পড়েছিল বার্ড ফ্লু। সেই সঙ্গে কেন্দ্রের তরফে সতর্ক করা হয়েছিল ছত্তীশগড়কেও। এদিকে গত মাসের মাঝামাঝি সময়েই প্রথম দিল্লির চিড়িয়াখানায় অ্যাভিয়ান ভাইরাস বা সহজ কথায় বার্ড ফ্লু ভাইরাসের খোঁজ মেলে।
জানুয়ারিতেই দিল্লির চিড়িয়াখানায় একটি ব্রাউন ফিশ আউল-এর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরে পরীক্ষা করে জানা যায়, ওই পেঁচার নমুনায় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছিল। অন্যদিকে চলতি বছরের শুরুতেই দিল্লির লাল কেল্লা সন্নিহিত এলাকায় বেশ কিছু কাকের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে জানা যায় ওই সমস্ত পাখিই বার্ড ফ্লু-তে সংক্রমিত ছিল। এদিকে বার্ড ফ্লু ধরা পড়ার পরেই গাজিপুরে রাজ্যের সবচেয়ে বড় পোলট্রি বাজারে মুরগি আমদানি নিষিদ্ধ করে দিল্লি সরকার। এমতাবস্থায় এবার চিড়িয়াখানায় নতুন করে বার্ড ফ্লু সংক্রমণের খবরে বাড়ছে আতঙ্ক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications