পরিযায়ী শ্রমিকদের উপরে হামলার ভুয়ো ভিডিও প্রকাশ, গ্রেফতার বিহারের ইউটিউবার
তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলার ভুয়ো ভিডিও শেয়ার করায় গ্রেফতার ইউটিউবার। বিহারের পশ্চিম চম্পারণ জেলায় গ্রফতার করা হয় তাঁকে। মণীশ কাশ্যপ নামে ওই ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো ভিডিওটি শেয়ার করেছিলেন বলে অভিযোগ।

সেই ইউটিউবারের খোঁজে গত কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে তিনি নিজেই এসে পশ্চিম চম্পারণ থানায় আত্মসমর্পণ করেন। ৩২ বছরের ইউটিউবার কশ্যপ সচ তক নিউজ নামে একটি ইউটিউব চ্যানেল চালান। তাঁর বিরুদ্ধে তামিলনাড়ুতে ৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এবং বিহার পুলিশের কাছে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিহারের চম্পারণ থানায় আত্মসমর্পণের পর তাঁকে েহফাজতে নিয়েছে পুলিশ। বিহার এবং তামিলনাড়ু উভয় জায়গার পুলিশই তাঁকে জেরা করবে বলে জানা গিয়েছে। আগামিকাল তাঁকে পাটনায় আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই তামিলনাড়ুর একটি পুলিশটিম পাটনায় পৌঁছেছে তাঁকে জেরা করতে। সূত্রের খবর তাঁেক হয়তো ট্রানজিট রিমান্ডে তামিলনাড়ুতেও নিয়ে যেতে পারেন তদন্তকারীরা।
কয়েকদিন আগেই তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপরে নির্যাতনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গে এই নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন দাবি করেছিলেন, কোনও পরিযায়ী শ্রমিকের উপর কোনও ধরনের নির্যাতন তাঁর রাজ্যে হয়নি।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে ইউটিউবার কশ্যপের কথা। কশ্যপ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেছিলেন। রাকেশ রঞ্জন কুমার নামে এক যুবক এই ভিডিওটি তৈরি করেছিলেন। গত ৮ মার্চ তাঁকে বিহার থেকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় পুলিশকে রাকেশ জানিয়েছেন তিনি কশ্যপের নির্দেশেই ভিডিওটি শেয়ার করেছিলেন। এই ভুয়ো ভিডিওটি শেয়ার করার জন্য কশ্যপ তাঁকে মোটা টাকা দেবেন বলে জানিয়েছিলেন। সেকারণেই তিনি এই ভুয়ো ভিডিওটি শ্যুট করেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications