ছাত্র বিক্ষোভের পর এবার দুর্নীতি ইস্যুতে বিপাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
উপাচার্য গিরিশ চন্দ্র ত্রিপাঠিকে ঘিরে আরেকটি বিতর্ক দানা বাঁধল। এবার তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রবিক্ষোভের জেরে ক্রমেই উপাচার্যের অবস্থান নিয়ে নানা বিতর্ক দানা বাঁধছে। এরকম এক পরিস্থিতিতে উপাচার্য গিরিশ চন্দ্র ত্রিপাঠিকে ঘিরে আরেকটি বিতর্ক দানা বাঁধল। এবার তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে।

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী,যে কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য স্থানীয় কেউই ,তাঁর কার্যকালের শেষ ২ মাসের মধ্যে কোনও নিযুক্তির বিষয়ে যুক্ত থাকবেন না। কিন্তু আগামী নভেম্বরে অবসর নিতে চলা বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিরিশচন্দ্র ত্রিপাঠি এই নির্দেশ অমান্য করেছেন বলে দাবি।
অভিযোগ, গিরিশচন্দ্র ত্রিপাঠি তাঁর কার্যকালের দু মাস বাকি থাকতে বেশ কিছু অধ্যাপককে নিয়ুক্ত করেন। এঁদের মধ্যে একজনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। তাছাড়াও ওই বিশ্ববিদ্যালয়ের স্যার সুন্দর লাল হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেডেন্ট নিয়োগ নিয়েও উপাচার্য দুর্নীতিতে জড়িয়েছেন , এমনই অভিযোগ উঠছে। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং-এ এই বিষয়টি ওঠে। উল্লেখ্য়, এক্সিকিউটিভ কাউন্সিল-ই একমাত্র জায়গা যেখানে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সিদ্ধান্ত পাশ হয়। একদিকে ছাত্র বিক্ষোভ অন্যদিকে তাঁর দুর্নীতির একের পর এক অভিযোগ, সবমিলিয়ে এই মুহুর্তে চরম বিপাকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত












Click it and Unblock the Notifications