পরীক্ষার প্রশ্নপত্রে 'পদ্মাবতী', খিলজি, 'তিন তালাক'! বিভ্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্নাতোকোত্তরের প্রশ্নপত্র নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্নাতোকোত্তরের প্রশ্নপত্র নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রে 'কৌটিল্যের সময়কার জিএসটি' নিয়ে প্রশ্ন আসে। এছাড়াও বিভিন্ন প্রশ্নে একাধিক বিতর্ক তথা সমালোচনার ঝড় বয়ে যায়। এবার সেই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের স্নাতোকোত্তরের প্রশ্নপত্রে 'পদ্মাবতী' ,'তিন তালাক'এর মতো বিষয়ে প্রশ্ন আসায় আবারও শুরু হয়েছে সমালোচনা।

পড়ুয়াদের দাবি, স্নাতোকোত্তরের সেমিস্টারে প্রশ্ন আসে, পদ্মাবতীর জোহর ব্রত সম্পর্কে। কিন্তু সিলেবাসে কেবল মাত্র জোহর সম্পর্কে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি পড়ুয়াদারে আরও দাবি , তাঁদের সিলেবাসে পদ্মাবতী তথা পদ্মিনীর অস্তিত্ব নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ-বিতর্ক মূলক অধ্যায় রয়েছে। সেক্ষেত্রে প্রশ্নে 'পদ্মাবতীর জোহর' প্রসঙ্গ খানিকটা অবাক করেছে তাঁদের।
Varanasi: Questions on Triple Talaq, Halala and Alauddin Khilji asked in BHU's History paper for MA, students allege University administration is trying to impose ideology on students in the pretext of such questions, says such things must first be taught. pic.twitter.com/d4jTTJbPX1
— ANI UP (@ANINewsUP) December 9, 2017
পদ্মাবতী প্রসঙ্গ ছাড়াও তিন তালাক ও (নিকাহ)হালালা সম্পর্কেও প্রশ্ন আসে প্রশ্নপত্রে। বিষয়টি নিয়ে বেশ সোরগোল পড়েছে পড়ুয়াদের মধ্যে তবেব বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান জানিয়েছেন, এধরনের প্রশ্ন তিনি আগে কখনও দেখেননি। তবে বর্তমান বিভাগীয় প্রধান এ সম্পর্কে কোনও মন্তব্য করেননি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications