Bharat Ratna: ভারতরত্ন ঘোষণা মোদীর মাস্টারস্ট্রোক! প্রাপক চূড়ান্ত করতে কাজ করেছে কোন ফ্যাক্টরগুলি?
Bharat Ratna: চলতি বছর পাঁচজনকে ভারতরত্নে ভূষিত করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও একটি বছরে এত ভারতরত্ন, এর আগে কখনও হয়নি।
কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, চরণ সিং, পিভি নরসিমা রাও ও স্বামীনাথন এবার ভারতরত্নে ভূষিত হচ্ছেন। এই ঘোষণা লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।

কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন হিসেবে ঘোষণার পরই বিহারে ইন্ডিয়া জোটে বড় ভাঙন ধরেছে। নীতীশ কুমার ইন্ডিয়া ছেড়ে চলে এসেছেন এনডিএ-তে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছেন। কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন ঘোষণা করে মোদীর বিজেপি এক ঢিলে অনেক পাখিই মেরেছে।
রাম মন্দির উদ্বোধনে লালকৃষ্ণ আদবানিকে দেখা যায়নি। এমন খবরও এসেছিল যে, আদবানিকে তৈরি থাকার জন্য বলা হলেও শেষ মুহূর্তে তাঁকে অযোধ্যায় উড়িয়ে নেওয়ার পরিকল্পনা বাতিল হয়। কিন্তু এ নিয়ে যাতে আর জল না গড়ায় তা নিশ্চিত হয়েছিল মোদীর এক চালে। বাজপেয়ীর পর এবার আদবানিকেও ভারতরত্ন ঘোষণার মধ্যে দিয়ে।
আজ যে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে তাতে রয়েছেন দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী। একজন চরণ সিং, অপরজন পিভি নরসিমা রাও। দুজনের কেউই বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন না। তবে তাঁদের সঙ্গে গান্ধী পরিবারের ঘনিষ্ঠতাও ছিল না। চরণ সিংকে যেদিন ভারতরত্ন হিসেবে ঘোষণা করা হলো তার আগেই ঘটেছে এক রাজনৈতিক পালাবদল।
উত্তরপ্রদেশে ধাক্কা খেয়েছে ইন্ডিয়া জোট। সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে সমস্যার মধ্যেই আরএলডি হাত ধরেছে বিজেপির। লোকসভা নির্বাচনের জন্য আসন সমঝোতাও সেরে ফেলেছে। আজ চরণ সিং ভারতরত্ন হওয়ায় খুশি জয়ন্ত, তবে এর সঙ্গে আসন সমঝোতার কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছেন।
নরেন্দ্র মোদী সরকারকে বারবারই চাপে ফেলেছেন জাঠ সম্প্রদায়ের লোকজন। কৃষক বিক্ষোভ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মোদী সরকারকে। কিষাণ ও জাঠদের অন্যতম বড় নেতা ছিলেন চরণ সিং। কৃষকদের স্বার্থরক্ষায় তাঁর আন্দোলন এতটাই প্রভাব ফেলেছিল যে দিল্লিতে তাঁর নামাঙ্কিত স্মারক কিষাণ ঘাট রয়েছে, তাঁর জন্মদিনই কৃষক দিবস হিসেবে উদযাপিত হয়।
উত্তরপ্রদেশে দু-বারের মুখ্যমন্ত্রী ছিলেন চরণ সিং। ১৯৭৯-র জুলাই থেকে ১৯৮০ সালের জানুয়ারি অবধি মাস পাঁচেক তিনি দেশের প্রধানমন্ত্রী হন, সে সময় ক্ষমতায় ছিল জনতা সরকার। চরণ সিংকে ভারতরত্ন হিসেবে ঘোষণা কৃষক ও জাঠ সম্প্রদায়ের মধ্যে এনডিএ সম্পর্কে সদর্থক মনোভাব তৈরি করবে বলে ধারণা রাজনৈতিক মহলের।
পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী হয়েছিলেন। অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কেন্দ্রীয় সরকারের বিদেশ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রকও সামলেছেন। করিমনগরে তাঁর জন্ম। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন জগনের বিরোধী চন্দ্রবাবু নাই়ডু।
এই পরিস্থিতিতে নরসিমা রাওকে ভারতরত্ন হিসেবে ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার মাস্টারস্ট্রোক দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। মনমোহন সিং নরসিমা সরকারের সময় মন্ত্রী ছিলেন। কিন্তু উদারীকরণ-সহ কিছু বিষয়ে নরসিমা কংগ্রেসের বিরাগভাজন হন। কংগ্রেস তাঁকে ভারতরত্ন না দিলেও মোদী এই সম্মানের ঘোষণা করে উদার মনোভাবের পরিচয় দিলেন।
এম এস স্বামীনাথন কৃষিবিজ্ঞানী, সবুজ বিপ্লবের অন্যতম রূপকার। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের পর এবার তিনি ভারতরত্ন। এনডিএ দক্ষিণ ভারতে ভালো ফলের আশা করছে। স্বামীনাথন ছিলেন তামিলনাড়ুর ভূমিপুত্র। রাজ্যসভার সদস্যও হয়েছিলেন। তাঁকে ভারতরত্ন প্রদানের সিদ্ধান্ত দক্ষিণ ভারতে কিছুটা মাইলেজ দিতে পারে বিজেপিকে। এবার যাঁরা ভারতরত্নে ভূষিত হচ্ছেন আদবানি বাদে সকলের জন্যই মরণোত্তর সম্মান ঘোষণা করা হয়েছে। পদ্ম পুরস্কার ঘোষণাতেও দক্ষিণ ভারতের মন জয়ের চেষ্টা পরিলক্ষিত হয়েছিল। এবার ভারতরত্ন ঘোষণা বিরোধীদের কতটা ছন্নছাড়া করে দেয় সেটা স্পষ্ট হবে আগামী দিনেই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications