সপার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মায়াবতী জানালেন, এবার একাই লড়ব
বিজেপিকে লোকসভা ভোটে হারাতে ঘটা করে সমাজবাদী পার্টির সঙ্গে বিভেদ মিটিয়ে জোট করে লড়াইয়ের ডাক দিয়েছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। তবে সেই জোট সফল হয়নি।
বিজেপিকে লোকসভা ভোটে হারাতে ঘটা করে সমাজবাদী পার্টির সঙ্গে বিভেদ মিটিয়ে জোট করে লড়াইয়ের ডাক দিয়েছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। তবে সেই জোট সফল হয়নি। উত্তরপ্রদেশে গোহারা হারতে হয়েছে বিজেপির কাছে। আর সেজন্যই জোটের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এমনটাই মনে করছেন মায়াবতী। আর সেজন্যই এদিন সোমবার সপার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করে দিলেন তিনি।

মায়াবতী জানিয়েছেন, সমাজবাদী পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি। এবার থেকে ভোটে একাই লড়বে তাঁর দল। একদিন আগেই লোকসভা বিপর্যয়ের দায় অখিলেশ যাদবের সপা-ক ঘাড়ে চাপিয়েছিলেন মায়াবতী। ইঙ্গিত তখনই দিয়ে দিয়েছিলেন। আর এদিন সরাসরি ঘোষণা করে দিলেন।
বসপা নেত্রী মায়াবতী দলের জাতীয় কার্যকরী বৈঠকে জানিয়েছেন, সমাজবাদী পার্টির সঙ্গে জোট করা মস্ত ভুল ছিল। যদিও সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হলে তার সত্যতা বসপার তরফে স্বীকার করা হয়নি।
এই কার্যকরী বৈঠকের পর রবিবার আরও অনেকগুলি বৈঠক হয়। তারপরই মায়াবতী এদিন ঘোষণা করেছেন যে, আগামিদিনে হতে চলা সমস্ত ছোট-বড় নির্বাচনে বসপা একাই লড়াই করবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications