উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডি জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি, তাঁর সম্পর্কে জানুন বিস্তারিত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলির কাছে আহ্বান করেছিলেন উপরাষ্ট্রপতি পদে এনডিএ-র প্রার্থীকে সমর্থনের। যদিও তাতে আমল না দিয়ে প্রার্থী ঘোষণা করে দিল ইন্ডি জোট। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডি জোটের নেতারা বসে সর্বসম্মতভাবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম চূড়ান্ত করলেন।
মল্লিকার্জুন খাড়গে সাংবাদিক বৈঠকে বলেন, সমস্ত বিরোধী দল একজোট হয়ে বি সুদর্শন রেড্ডির নাম চূড়ান্ত করেছে। আমি খুশি সকলে একটি নামেই সহমত পোষণ করেছেন। এটি গণতন্ত্রের ক্ষেত্রে এক বড় বিষয়। উল্লেখ্য, এনডিএ মহারাষ্ট্রের রাজ্যপাল তথা আরএসএসের বরিষ্ঠ কার্যকর্তা সিপি রাধাকৃষ্ণনের নাম উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ঘোষণা করেছিল রবিবার। রাধাকৃষ্ণন তামিলনাড়ুতে বিজেপির প্রাক্তন সভাপতি ছিলেন। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ধার্য হয়েছে।

অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডির বয়স এখন ৭৮। জন্ম ১৯৪৬ সালের ৮ জুলাই। চার দশকের বেশি সময় ধরে তিনি দেশের বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত। ১৯৭১ সালে তিনি অন্ধ্র প্রদেশের বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নথিবদ্ধ হন। অন্ধ্র প্রদেশের হাইকোর্টে রিট ও সিভিল সংক্রান্ত বিষয়ে ওকালতি করতেন। ১৯৮৮ থেকে ১৯৯০ পর্যন্ত তিনি অন্ধ্র প্রদেশ হাইকোর্টে গভর্নমেন্ট প্লিডারের দায়িত্ব সামলেছেন। ১৯৯০ সালে স্বল্প সময়ের জন্য কেন্দ্রের অ্যাডিশনাল স্ট্যান্ডিং কাউন্সেল ছিলেন। রেড্ডি ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনি পরামর্শদাতা ও স্ট্যান্ডিং কাউন্সেল ছিলেন।
১৯৯৫ সালের মে মাসে বি সুদর্শন রেড্ডি অন্ধ্র প্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। ২০০৫ সালের ডিসেম্বরে তিনি গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০০৭ সালের ১২ জানুয়ারি রেড্ডি সুপ্রিম কোর্টের বিচারপতি হন, ২০১১ সালের ৮ জুলাই সেই পদে থাকাকালীনই অবসর গ্রহণ করেন। ২০১৩ সালে রেড্ডি গোয়ার প্রথম লোকায়ুক্ত নিযুক্ত হন, যদিও সাত মাস পরেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। হায়দরবাদের ইন্টারন্যাশনাল আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্যও রেড্ডি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications