Ayodhya: অযোধ্যায় খুলছে KFC-র আউটলেট, জানেন কী থাকছে মেনুকার্ডে?
অযোধ্যায় খুলছে কেএফসি। খবরটা শুনেই চমকে যাবেন অনেকেই। সেকিরকম করে সম্ভব। মাংসতো একেবারে নিষিদ্ধ রামলালার শহরে। তাহলে কেএফসি আউটলেক খুলবে কীভাবে। এখানেই রয়েছে আসল খবর। জানা গিয়েছে অযোধ্যার আউটলেকে নাকি কেবল ভেজ খাবারই রাখতে পারবে কে এফসি কর্তৃপক্ষ।
কাজেই কেউ যদি মনে করেন অযোধ্যায় গিয়ে জমিটে চিকেন নাগেট, চিকেন লেগ ফ্রাই খাবেন। তাহলে আর সেটা হচ্ছে না। একেবারে ভেজ ডিশে উদরপুর্তি করে সন্তুষ্টি পেতে হবে। অযোধ্যা লখনউ হাইওয়েতে খুলছে কেএফসির এই আউটলেট। যোগী সরকার আউটলেট খোলার অনুমতি দিয়েছে কেবল এই শর্তেই।

শুধু কেএফসি নয় দেশের একাধিক নামি ফুড চেনকে অযোধ্যায় আউটলেট খোলার আমন্ত্রণ জানিয়েছেন যোগী সরকার। তবে শর্ত একটাই কেবল মাত্র ভেজ খাবারই পরিবেশন করতে হবে সেই আউটলেটগুলিতে। কোনও রকম আমিষ খাবার সেখানে পরিবেশন করা যাবে না। বা মেনুকার্ডে রাখা যাবে না।
অযোধ্যায় ফুট প্লাজা তৈরির পরিকল্পনা করেছে অযোধ্যা উন্নয়ন পর্ষদ। অযোধ্যার চরণ সিং ঘাটে এই ফুট প্লাজা খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাম মন্দিরের উদ্বোধনের পর পুণ্যার্থীদের ঢল নেমেছে অযোধ্যায়। গত ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। ২৩ জানুয়ারি থেকে সাধারনের প্রবেশ শুরু হয়েছে। প্রথম িদনেই ৫ লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটেছিল অযোধ্যায়। তার পর থেকে প্রতিদিনই ২ থেকে ৩ লক্ষ পুণ্যার্থীর অগমন ঘটে চলেছে রামলালার মন্দিরে।
আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে অযোধ্যায়। সেকথা মাথায় রেখেই অযোধ্যাকে সাজিয়ে তোলা হচ্ছে। পর্যটক এবং পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। একাধিক ফুড চেনও অযোধ্যায় আউটলেট খোলার আগ্রহ দেখাতে শুরু করেছে। ইতিমধ্যেই পার্লে অযোধ্যায় ডিস্ট্রিবিউশন সেন্টার খুলে ফেলেছে। বিসলেরি, হলদিরামও অযোধ্যায় আউটলেট খোলার প্রস্তাব দিয়েছে।
তবে অযোধ্যায় কোনও রকম মদ এবং মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর প্রদেশ সরকার। সেকারণে কোনওএ রকম আমিষ খাবার অযোধ্যা এবং সংলগ্ন এলাকায় বিক্রি করা যাবে না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন গোটা উত্তর প্রদেশে মদ এবং মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল যোগী সরকার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications