Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুরুগ্রামের দ্বিগুণ জরিমানা ওড়িশায়! জরিমানা দিতে না পেরে গাড়ি ছেড়ে গেল অটোচালক

মঙ্গলবার সামনে এসেছিল নতুন ট্রাফিক আইনে বাইক আরোহীর জরিমানার বিষয়টি। গুরুগ্রামের বাইক আরোহীকে ২৩ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল। এবার তার থেকেও বেশি জরিমানা ধারয করা হয়েছে নতুন ট্রাফিক আইনে।

মঙ্গলবার সামনে এসেছিল নতুন ট্রাফিক আইনে বাইক আরোহীর জরিমানার বিষয়টি। গুরুগ্রামের বাইক আরোহীকে ২৩ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল। এবার তার থেকেও বেশি জরিমানা ধারয করা হয়েছে নতুন ট্রাফিক আইনে। বুধবার ভুবনেশ্বরের এক অটোচালককে জরিমানা দিতে হয়েছে ৪৭,৫০০ টাকা। ১ সেপ্টেম্বর থেকে ওড়িশার মতোই দেশের বেশিরভাগ রাজ্যে লাগু হয়েছে মোটর ভেহিকেলস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯।

গুরুগ্রামের দ্বিগুণ জরিমানা ওড়িশায়! জরিমানা দিতে না পেরে গাড়ি ছেড়ে গেল অটোচালক

জানা গিয়েছে, হরিবন্ধু কানহার নামে এই চালকের কাছে গাড়ির কোনও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছিল না। ছিল না পারমিট, পলিউশন সার্টিফিকেট এবং বিমা সংক্রান্ত কাগজপত্রও। এছাড়াও গাড়ি চালানোর সময় চালক নেশাগ্রস্ত ছিল বলেও অভিযোগ। ভুবনেশ্বরের আচার্য বিহারে অটোটিকে আটক করে পুলিশ।

ট্রাফিক পুলিশ অটোচালককে ৪৭, ৫০০ টাকা জরিমানা ধার্য করেন। যার মধ্যে অবৈধ ড্রাইভিং লাইসেন্সে জন্য ৫০০০ টাকা, মদ্যপ অবস্থায় চালানোর জন্য ১০ হাজার টাকা, দূষণ সংক্রান্ত কাগজ না থাকার জন্য ১০ হাজার টাকা, পারমিট না থাকায় ১০ হাজার টাকা, গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় ৫ হাজার টাকা, ইনসিওরেন্সের কাগজ না থাকায় ২ হাজার টাকা এবং আইনের অন্য অংশের ভঙ্গের কারণে আরও ৫৫০০ টাকা।

অটোচালক হরিবন্ধু কানহার জানিয়েছেন, সম্প্রতি তিনি এই অটো কিনেছিলেন। কিন্তু এদিন পুলিশ এর ওপর ব্যাপক জরিমানা চাপিয়েছে। তার কাছে টাকা না থাকায় সে জরিমানার টাকা দিতে পারেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+