TDP Road Show Death: চন্দ্রবাবু নাইডুর রোড-শোতে পদপিষ্ট! অন্ধ্রপ্রদেশে কমপক্ষে ৮ জনের মৃত্যুর আশঙ্কা
অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর রো-শোতে পদপিষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এঁগের মধ্যে একজন মহিলা বলে জানা গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কনভয় নিয়ে যাওয়ার সময় এলাক
অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর রো-শোতে পদপিষ্ট হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এঁগের মধ্যে একজন মহিলা বলে জানা গিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কনভয় নিয়ে যাওয়ার সময় এলাকায় প্রচুর ভিড় হয়েছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের তরফে প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর জানানো হয়েছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করার কথাও জানানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নেল্লোর জেলার কান্দুকুরুতে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুর জনসভার সময় দলের কর্মীদের মধ্যে ধস্তাধস্তিতে সাতজন টিডিপি কর্মী প্রাণ হারিয়েছেন।
তবে সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভিডের কারণে অনেকে খোলা ড্রেনে পড়ে যান, যার জেরে হতাহতের ঘটনা। মৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন ডি রবীন্দ্রবাবু, কে ইয়ানাদি, ওয়াই বিজয়, কে রাজা, এম চিনাকোন্ডাইয়া এবং পুরুষোত্তম।
টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু দলের কর্মী-সমর্থকদের এই মৃত্যুতে শোক প্রকাশ করে, মৃতদের আত্মীয়দের ১০ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের যাতে ভাল চিকিৎসা করা হয়, তার জন্য দলের নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি।
Andhra Pradesh | Seven TDP workers lost their lives after a scuffle broke out between party workers during a public meeting being held by TDP leader N Chandrababu Naidu in Kandukuru of Nellore district today.
— ANI (@ANI) December 28, 2022
7 people have lost their lives, injured admitted to hospital: Police pic.twitter.com/uqU1j8K66X
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications