Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Odisha Assembly Election 2024: বাড়ছে বিজেপি, ওডিশায় চাপে বিজেডি! চামলিংয়ের রেকর্ড ভাঙতে পারবেন নবীন?

Odisha Assembly Election 2024: সারা দেশে লোকসভা নির্বাচনের ভোট গণনার সঙ্গে ওডিশা, অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট গণনাও চলছে।

প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ওডিশায় এবার ব্যবধান বাড়াচ্ছে বিজেপি। যা বিজেডি সরকার পতনেরই আভাস।

Odisha Assembly Election 2024

সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার নজির রয়েছে পবন চামলিংয়ের। তিনি ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ২৬ মে অবধি মুখ্যমন্ত্রী ছিলেন। নবীন পট্টনায়ক ফের মুখ্যমন্ত্রী হলে ভেঙে যাবে চামলিংয়ের নজির। তিনি ২৪ বছর ৯১ দিন ধরে মুখ্যমন্ত্রী, ২০০০ সালের ৫ মার্চ থেকে।

জ্যোতি বসু ১৯৭৭-এর ২১ জুন থেকে ২০০০ সালের ৫ নভেম্বর অবধি ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন নবীন। কিন্তু ভোট গণনা যতই এগিয়ে চলেছে ততই ওডিশায় নবীন পট্টনায়ক সরকারের পতনের সম্ভাবনা জোরালো হচ্ছে।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বিজু জনতা দল বা বিজেডি ১৪৬টি আসনে ল়ে জিতেছিল ১১২টি আসনে। ২০১৪ সালের বিধানসভা ভোটের তুলনায় তাদের আসন কমেছিল পাঁচটি। বিজেপি পেয়েছিল ২৩টি আসন। কংগ্রেস ৯টি ও সিপিআইএম ১টি আসনে জয়লাভ করেছিল।

যদিও এখনও অবধি গণনায় যা পরিস্থিতি তাতে বিজেপি ১৪৪টি আসনের মধ্যে ৭৭টিতে এগিয়ে রয়েছে। বিজেডি এগিয়ে ৫০টিতে। অন্যান্যরা ১৭টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এই ট্রেন্ড যদি থেকে যায় তাহলে বিজেপি সরকার গঠন করে ফেলবে ওডিশায়। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তাঁর সচিব ভিকে পান্ডিয়ানের উপর বেশি আস্থা দেখানোকেই ভালোভাবে নিলেন না ওডিশার জনগণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+