'এটা কংগ্রেসের জয় নয়, মানুষের রাগ', নির্বাচনের ফলাফলে বিস্ফোরক শিবসেনা নেতা
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে ফলাফল গণনা শুরু হতেই প্রথম থেকে এগিয়ে যেতে শুরু করে কংগ্রেস। আর বেলা গড়াতেই ট্রেন্ডিং-এ স্পষ্ট হয়ে যায় লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালে রাহুল শিবির বাজিমাত করে দিয়েছে।
৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে ফলাফল গণনা শুরু হতেই প্রথম থেকে এগিয়ে যেতে শুরু করে কংগ্রেস। আর বেলা গড়াতেই ট্রেন্ডিং-এ স্পষ্ট হয়ে যায় লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনালে রাহুল শিবির বাজিমাত করে দিয়েছে। মধ্যপ্রদেশ থেকে রাজস্থানের মত বিজেপির শক্ত ঘাঁটী কার্যত ধূলিস্যাৎ করে দেয় কংগ্রেস।

এদিকে, নির্বাচনে বিজেপির এই ধরাশায়ী অবস্থার প্রেক্ষিতে তাদের জোটশরিক শিবসেনা কটাক্ষ করতে ছাড়েনি পদ্মশিবিরকে। শিবসেনার দাবি , বর্তমানে যে রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে তিনি ২০১৪ সালের রাহুল গান্ধী নন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার তরফে দাবি করা হয়েছে ২০১৮ সালে লড়াই হবে রাহুল মোদীর। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, ' আমি বলব না এটি কংগ্রেসের জয়, এটি মানুষের রাগ'।
Sanjay Raut, Shiv Sena: I won't say these are victories of Congress but this is an anger of the people. Self-reflection is needed #AssemblyElections2018 pic.twitter.com/YL1gNECx5a
— ANI (@ANI) December 11, 2018
উল্লেখ্য, বহু মাস আগেই কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রিসভা থেকে নিজেদের সরিয়ে নেয় শিবসেনা। যদিও এনডিএ শরিক হিসাবে এখনও বিজেপি জোটেঅই রয়েছে মাহারাষ্ট্রের এই আঞ্চলিক দল। এরপর একাধিক ইস্যুতে বিজেপি-শিবসেনা সংঘাত ক্রমেই খবরের শিরোনাম কেড়ে নিতে থাকে।
-
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী?









Click it and Unblock the Notifications