Assembly Election Result: মহারাষ্ট্রে শতাধিকেরও বেশি আসনে এগিয়ে বিজেপি! হাড্ডাহাড্ডি লড়াই ঝাড়খণ্ডে
Assembly Election Result 2024: মহারাষ্ট্র (Maharashtra Assembly Election 2024) এবং ঝাড়খণ্ডে (Jharkhand Assembly Election 2024) ভোটগণনা শুরু হতেই জয়জয় কার বিজেপির। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী প্রথমে পোস্টাল ব্যলট গণনা হয়। এরপরেই ব্যালট খোলা হয়। কিন্তু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে গণনা শুরু হতেই প্রাথমিক ভাবে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট।
মহারাষ্ট্রে 'মহাজুটি' এবং ঝাড়খণ্ডে এনডিএ এগিয়ে গিয়েছে। আর এরপরেই দুই রাজ্যেই বিজেপি কর্মীদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এমনকি দিল্লির বিজেপির সদর দফতরেও তৈরি হচ্ছে জিলিপি-লাড্ডু। জানা যাচ্ছে, প্রথম রাউন্ডে মহারাষ্ট্রে বিজেপি-একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের 'মহাজুটি' এগিয়ে ১২৭ টি আসনে (Assembly Election Result 2024) ।

অন্যদিকে ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেস-উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার গোষ্ঠী এখনও পর্যন্ত ৮৩ টি আসনে এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যান্যরা এগিয়ে রয়েছে পাঁচটি আসনে। তবে প্রতি মুহূর্তে সংখ্যাটা বদলে যাচ্ছে। বেশ কয়েক রাউন্ড ভোট গণনা সে রাজ্যে হওয়ার কথা রয়েছে। ফলে যে কোনও মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। ফলে পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
তবে এনসিপি নেতা অজিত পাওয়ার সহ একাধিক বিজেপি প্রার্থী বর্তমানে মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে।
অন্যদিকে ঝাড়খণ্ডের ৮১ টি আসনে একেবারে হাড্ডহাড্ডি লড়াই চলছে। আদিবাদী সে রাজ্যে মূলত বিজেপি এবং জেএমএম-কংগ্রেস জোটের মধ্যে লড়াই। প্রাথমিক ট্রেন্ডে সেখানেও বিজেপি এগিয়ে থাকলেও তফাৎ অনেকটাই কম। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, বিজেপি অর্থাৎ এনডিএ জোট ৩৫ টি আসনে এগিয়ে। ইন্ডি অর্থাৎ কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট ৩১ টি আসনে এগিয়ে রয়েছে। আর একটি মাত্র আসনে এগিয়ে রয়েছে অন্যান্যরা।
#WATCH | On counting for #JharkhandElection2024 and #MaharashtraElection2024, BJP National Spokesperson Shehzad Poonawalla says, "In both the places, NDA is going to form its government under the leadership of PM Modi...Exits polls have already come and in a short while, exact… pic.twitter.com/fNEgjA4upU
— ANI (@ANI) November 23, 2024
একই ভাবে প্রতি মুহূর্তে বিজেপি-ঝাড়খন্ড মুক্তি মোর্চার এগিয়ে থাকার সংখ্যাটা বদলে যাচ্ছে। ফলে আদিবাসী এই রাজ্যের মসনদে কে বসবে তা এখনও স্পষ্ট নয়। তবে জয়ের ব্যপারে সম্পূর্ণ ভাবে আত্মবিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা চম্পাই সোরেন। তাঁর কথায়, বিজেপি ঝাড়খণ্ডের ক্ষমতায় এবার আসছে।
শুধু ঝাড়খণ্ডে নয়, মহারাষ্ট্রেও বিজেপি বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বলে আশাবাদী বিজেপি নেতা শাহজাদ পুনেওয়ালা। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই রাজ্যেই বিজেপি ক্ষমতায় আসছে (Assembly Election Result 2024)।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications