বিধানসভা নির্বাচন : কেরলে ৭১% ও তামিলনাড়ুতে ৭৩% ভোট পড়েছে
চেন্নাই, ১৬ মে : আজ ১৬ মে দেশের দুই দক্ষিণী রাজ্য কেরল এবং তামিলনাড়ু ও ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই শান্তির পরিবেশেই চলেছে ভোটগ্রহণ। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে একাধিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ পর্যন্ত কেরলে ৭১ শতাংশ ও তামিলনাড়ুতে ভোট পড়েছে ৭৩.৭৬ শতাংশ। অন্যদিকে পণ্ডিচেরিতে ভোট পড়েছে ৭১.০৮ শতাংশ।

তামিলনাড়ুতে মোটে ২৩৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। একদফার নির্বাচন হলেও এদিন ২৩৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। আরাভাকুরিচি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকের কেরলের ১৪০টি আসনে ও পণ্ডিচেরি বা পুদ্দুচেরির ৩০ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।
তামিলনাড়ুতে নিম্নচাপের জেরে অকাল বৃষ্টির পূর্ভাবাস রয়েছে। তাই ভোটপ্রক্রিয়া যাতে কোনওভাবে বৃষ্টির কারনে বাধাপ্রাপ্ত না হয় এবং ভোটারটার যাতে না ভেজে তার জন্য ভোটারদের ঢাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।
ভারতে ভোটবাজারে টাকা দিয়ে ভোট কেনার মতো ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তবে ভারতীয় নির্বাচনের ইতিহাসে এই প্রথমবার ১.৬৪ কোটিরও বেশি মানুষ গত মঙ্গলবার শপথ নিয়েছেন যে তারা এবার ভোটের জন্য টাকার লেনদেন করবেন না।
-
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন












Click it and Unblock the Notifications