আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
সপ্তাহের শুরুটা ছিল গরম এবং অস্বস্তিকর। আর গতকাল (সোমবার) সকাল থেকেই ভ্যাপসা গরম এবং তীব্র রোদের কারণে নাজেহাল হতে হয়েছে মানুষকে। তবে রাত বাড়ার পরেই আবহাওয়ার বদল হয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় এবং বৃষ্টি শুরু হয়, সেই সঙ্গে বজ্রপাতও দেখা যায়। এতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায়।

আজ সকাল থেকেও আকাশ মেঘলাই রয়েছে। তাপমাত্রা তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকলেও অনেকের মনে একটাই প্রশ্ন, আজও কী বৃষ্টি হবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, রাজ্যের একাধিক জেলায় আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, দুই ২৪ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। কলকাতাতেও বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়ে গিয়েছে। বিশেষ করে হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায়।
আগামীকাল, বুধবার (১ এপ্রিল) কিছু কিছু জেলায় আবার হালকা বৃষ্টি হতে পারে। যেমন, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং নদিয়া। তবে কিছু কিছু জেলাগুলিতে আবহাওয়া আবার শুষ্কই থাকবে। ২-৪ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিও হতে পারে। জলপাইগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দুই দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পং, এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
অর্থাৎ, আপাতত গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের জন্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
-
রবিবার রাজ্যে কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টির সতর্কতা ৬ জেলায় -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ












Click it and Unblock the Notifications