Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তাজমহলের তলায় মোদীর ডিগ্রি খুঁজছেন বিজেপি সমর্থকরা, প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন ওয়াইসি

জ্ঞানব্যাপি মসজিদ নিয়ে নাগাড়ে চলছে বিতর্ক। একের পর এক দিন যাচ্ছে আর শুনানির চলে যাচ্ছে পরের দিনে। জ্ঞানব্যাপিকেকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বেড়ে মন্দির মসজিদ বিতর্ক। ডানপন্থি সংগঠনগুলি বিভিন্ন রাজ্যে দাবি করেছে যে মসজিদের তলায় রয়েছে মন্দির নিদর্শন কিংবা হিন্দু দেবদেবীর মূর্তি। এই তালিকায় ছিল কুতুব মিনার এবং বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলও।

তাজমহলের তলায় মোদীর ডিগ্রি খুঁজছেন বিজেপি সমর্থকরা, প্রধানমন্ত্রীকে এক হাত নিলেন ওয়াইসি

সুপ্রিম কোর্টে এক বিজেপি নেতা পিটিশন জমা দিয়েছিলেন যে তাজমহলের নীচে বন্ধ থাকা ২২টি ঘরের তালা খুলতে হবে। সেখানে কী রয়েছে সেই সত্য দেশবাসীর জানা দরকার। বলতে চাওয়া হয় সেখানে শিব মূর্তি রয়েছে।পড়ে এএসআই বলে যে ছবি প্রকাশ করে দেখায় যে এসব কিছু নেই। আদালতও সেই বিজেপির পিটিশনারকে ধমক দিয়ে বলে যে এসব করে পিটিশনের যেন অপমান না করা হয়। এই তাজমহলের অন্দরের বিতর্ক নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর গোঁড়া সমর্থকদের এক হাত নিয়েছেন আসাদউদ্দিন ওয়াইসি।

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে এক ভাষণে লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন। তিনি বলেন, "তাজমহলের নিচে তারা প্রধানমন্ত্রীর ডিগ্রি খুঁজছেন।" আসলে এই কথা বলে ওয়াইসি মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন তাজমহলের তলাতেও যেমন খুঁজলে কিছু পাওয়া যাবে না নরেন্দ্র মোদীর পড়াশোনার ডিগ্রি পত্রও মাটির তলায় খুজলেও কোথাও পাওয়া যাবে না। তাই তিনি বলেছেন তাজমহলের নিচে তারা অর্থাৎ বিজেপির সমর্থকরা প্রধানমন্ত্রীর ডিগ্রি খুঁজছেন।

ওয়াইসির এই বক্তব্য তাজমহল বিতর্কের সঙ্গে যুক্ত যা কয়েক সপ্তাহ আগে শুরু হয়েছিল। আগ্রার তাজমহলের ২২টি তালাবদ্ধ কক্ষের পিছনে "সত্য খুঁজে বের করার" জন্য বিজেপি নেতার দ্বারা একটি আবেদন করা হয়েছিল। পিটিশনে দাবি করা হয় যে সমাধিটি আসলে একটি পুরানো শিব মন্দির।১২ মে, এলাহাবাদ হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেয় এবং বলে যে এই জাতীয় জিনিসগুলি "ইতিহাসবিদদের উপর ছেড়ে দেওয়া উচিত"।

একই ভাষণে, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন যে বিজেপি কীভাবে মুঘলরা ভারতের বাইরে থেকে এসেছিল তা নিয়ে কথা বলে থাকে তবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য সম্প্রদায়ও তাই বলেছিল। তিনি বলেন, শুধুমাত্র দ্রাবিড় ও আদিবাসীরাই ভারত থেকে আদি বাসিন্দা।

"ভারত আমার নয়, ঠাকরের নয়, মোদি-শাহেরও নয়। ভারত যদি কারও হয় তবে তা দ্রাবিড় এবং আদিবাসীদের। আসলে, আফ্রিকা, ইরান, মধ্য এশিয়া থেকে লোকেদের দেশান্তরিত হওয়ার পরে ভারত গঠিত হয়েছিল।"

ওয়াইসি কংগ্রেসকেও কটাক্ষ করেছেন। ত্যেরা বর্তমানে শিবসেনার সঙ্গে জোট করে মহারাষ্ট্রে ক্ষমতায় রয়েছে। তিনি বলেন, "বিধানসভা নির্বাচনে, এনসিপি নেতারা ওয়াইসিকে ভোট দিতে বলছিলেন যাতে বিজেপি এবং শিবসেনাকে থামানো যায়৷ নির্বাচনের পরে, এনসিপি শিবসেনাকে বিয়ে করেছিল৷ আমি জানি না তিনজনের মধ্যে পাত্রী কে!"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+