Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ত্রিপুরা বিধানসভায় কি এবার বিরোধীর জায়গা হতে চলেছে বিজেপির

তৃণমূলের ছয় বিধায়কই বিজেপিতে যোগ দিলে গেরুয়া বাহিনীই ত্রিপুরায় মানিক সরকারের সিপিএমের বিরুদ্ধে প্রধান শক্তি হয়ে উঠবে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি তথা এনডিএ দ্বারা নির্বাচিত প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের কথা জানিয়েছিলেন ত্রিপুরার তৃণমূল বিধায়করা। আর সেজন্য তাদের সাসপেন্ড করা হয়েছে। সেই ঘটনার পরও দমে যাননি আশিস সাহারা। বদলে নিজেদের পদত্যাগপত্র তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন।

এবং সবকিছু ঠিক থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের আগেই এই ছয় বিধায়ক সহ ত্রিপুরা তৃণমূল ইউনিটের প্রায় সিংহভাগ কর্মী-সমর্থক নিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন সুদীর রায়বর্মন ও প্রণজিৎ সিংহরায়।

ত্রিপুরা বিধানসভায় কি এবার জায়গা হতে চলেছে বিজেপির

জানা গিয়েছে, এদিন বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে অসমের গুয়াহাটিতে প্রচারে আসছেন রামনাথ কোবিন্দ। জানা গিয়েছে, সেজন্য সুদীপবাবুরা গুয়াহাটি চলে গিয়েছেন। সেখানে কোবিন্দের সঙ্গে দেখা করে নিজেদের সমর্থন জানাবেন তাঁরা।

এছাড়া এদিন সন্ধ্যায়ই বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের। সেখানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব সহ অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার থাকবেন। সেই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন ত্রিপুরার তৃণমূল বিধায়করা।

প্রসঙ্গত ২০১৩ বিধানসভা ভোটের পর ২০১৬ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলের চলে আসেন ৬ কংগ্রেস বিধায়ক। এর ফলে তৃণমূল প্রধান বিরোধী দল হয়ে ওঠে। এবার এই ছয় বিধায়কই বিজেপিতে যোগ দিলে গেরুয়া বাহিনীই ত্রিপুরায় মানিক সরকারের সিপিএমের বিরুদ্ধে প্রধান শক্তি হয়ে উঠবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+