বিজেপির চাপ বাড়িয়ে মমতার সঙ্গে বৈঠকে বসছেন কেজরিওয়াল! বৈঠক নীতীশের সঙ্গেও
Kejriwal Meet Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দুপুরে নবান্নে দুজনের বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন।
আর সেই নির্বাচনের আগে দুই মুখ্যমন্ত্রীর বৈঠকে বিরোধী জোট নিয়ে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে আজ রবিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হল নীতীশ কুমার। ছিলেন তেজস্বী যাদব সহ একাধিক নেতা। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে বৈঠক হয়।

আর এরপরেই আপ সুপ্রিমোর বাংলা সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেজরিওয়ালের সম্পর্ক ভালো। একাধিকবার একাধিক ইস্যুতে দুজনকে একমঞ্চে দেখা গিয়েছে। সম্প্রতি লোকসভা ভোটের আগে সমস্ত বিরোধী জোটকে এক ছাতার তলায় আহ্বান জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো।
ফলে কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে বিরোধী ঐক্যে নিয়ে যে আলোচনা হবেই তা কার্যত নিশ্চিত রাজনৈতিকমহল। তবে নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন দিল্লির মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স জারির বিরোধিতা করেন তিনি।
আর এই বিষয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে যাবেন বলেও জানিয়েছেন কেজরিওয়াল। আর সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন তিনি। এরপর আরও বেশ কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কেজরিওয়াল দেখা করবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে দিল্লি সংক্রান্ত অর্ডিন্যান্স জারির বিরোধিতা করে কেজরিওয়ালের পাশে দাঁড়ানোর কথা বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

এই বিষয়ে সবাইকে একজোট হওয়ার কথাও জানিয়েছেন তিনি। বলে রাখা প্রয়োজন, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন নীতীশ কুমার এবং তেজস্বী যাদব। শুধু তাই নয়, বৈঠক করেছেন অখিলেশ যাদব, কুমারস্বামীর মতো রাজনৈতিক নেতারাও।
এমনকি সম্প্রতি নরমে-গরমে কংগ্রেসকে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, লোকসভা ভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোট করতে রাজি। ২০০ টি আসনে সমর্থনের কথাও জানান। তবে বাংলায় সংঘাত নিয়েও প্রদেশ কংগ্রেসকে বার্তা দেন মুখ্যমন্ত্রী। তবে শেষমেশ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই নজর সবার।
I will meet WB CM Mamata Banerjee in Kolkata day after tomorrow. I will go to every state and will meet every leader to ask for their support to defeat this bill: Delhi CM Arvind Kejriwal on Centre's ordinance on transfer of bureaucrats in Delhi pic.twitter.com/WDTSUrSoAD
— ANI (@ANI) May 21, 2023
যদিও বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাদের দাবি, লোকসভা ভোটের আগে থার্ড ফ্রন্টের জিগির ওঠে। এরপর এর কোনও অস্তিত্ব থাকে না। মানুষ সব দেখতে পাচ্ছে বলে দাবি বিজেপি নেতাদের। অন্যদিকে সুপ্রিম কোর্ট দিল্লির প্রশাসনিক ক্ষমতা অরবিন্দ কেজরিওয়াল সরকারের হাতে রাখার নির্দেশ দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার বিষয়টির বিরোধিতা করে অর্ডিন্যান্স জারি করেছে। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications