Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Waqf Hearing in SC: ওয়াকফ শুনানিতে চর্চার কেন্দ্রবিন্দুতে সংবিধানের ২৬ নম্বর ধারা, কী আছে এই ধারায়?

সারা দেশে ওয়াকফ বিল নিয়ে বিতর্ক চরমে। ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই দেশের একাধিক রাজ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাংলায়। এই বিলের বিরোধিতায় সরব হয়েছে একাধিক রাজনৈতিক দলও। বুধবার সুপ্রিম কোর্টে ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ করে একাধিক মামলার আবেদনের শুনানি হয়। এই শুনানিতে সংবিধানের অনুচ্ছেদের ২৬ নম্বর ধারা নিয়ে প্রবল চর্চা হল। যুক্তি-পাল্টা যুক্তিতে ভারতীয় সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদ বিশেষভাবে প্রাধান্য পেয়েছে।

একটি মুসলিম সংগঠনের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করেন বর্যীয়ান আইনজ্ঞ কপিল সিব্বল। তিনি বলেন ওয়াকফ সংশোধনী বিল সংবিধানের ২৬ নম্বর ধারাকে লঙ্ঘিত করছে। কপিল সিব্বল বলেন, আমি বিষয়টি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করতে চাই। সংসদীয় আইনের মাধ্যমে যেটা করার চেষ্টা করা হচ্ছে তা একটি ধর্মের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশে হস্তক্ষেপ করা। এই বিল সংবিধানের ৩৬ নম্বর ধারাকে সম্পূর্ণভাবে লঙ্ঘিত করছি।

SC

ওয়াকফ আইন কীভাবে সংবিধানকে লঙ্ঘিত করছে সেটা উল্লেখ করতে গিয়ে কপিল সিব্বল বার বার হাতিয়ার করেন সংবিধানের ২৬ নম্বর ধারাকেই। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, অনুচ্ছেদ ২৬ মুসলিমদের জন্য় আইন প্রণয়নে কোন বাধা দেয় না কারণ এটা ধর্ম নিরপেক্ষতার পক্ষেই কথা বলে। হিন্দুদের ক্ষেত্রেও যেমন করা যায় তেমনই অন্য ধর্মের ক্ষেত্রেও করা যায়। তাই সংসদ মুসলিমদের জন্য এই আইন প্রণয়ন করেছেন। অনুচ্ছেদ ২৬ একটি সার্বজনীন আইন, এটি সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তাই এটি ধর্ম নিরপেক্ষতার কথা বলে।

এর পাল্টা যুক্তি দিয়ে কপিল সিব্বল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ওয়াকফ বোর্ডে কেবল মুসলিমরাই সদস্য হতে পারতেন। কিন্তু এখন হিন্দুদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে, যা মৌলিক অধিকারে সরাসরি হস্তক্ষেপ। এবার থেকে ওয়াকফ বোর্ডগুলিতে শুধু মুসলিমরাই নয় হিন্দুরাও অংশ হতে পারে।

ডিভিশন বেঞ্চের সদস্য বিচারপতি কেভি বিশ্বনাথন বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের সঙ্গে সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের শব্দগুলো গুলিয়ে ফেললে হবে না। সংবিধানের ২৬ নম্বর ধারায় বলা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানদগুলি নিজস্ব বিষয় পরিচালনা করার অধিকার পাবে। ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলির রক্ষণাবেক্ষণ ও সম্পত্তি পরিচালনার অধিকার পাবে। প্রতিটি ধর্মীয় সম্প্রদায় তাদের আচার অনুষ্ঠান পালন করার অধিকার পায়। আগামীকাল ফের ওয়াকফ মামলার শুনানি আছে সুপ্রিম কোর্টে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+