সেনা জওয়ানের বাবাকে খুন, মারধর সাতমাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে, সরগরম আমেঠি
সেনা জওয়ানের বাবাকে খুন, মারধর সাতমাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে, সরগরম আমেঠি
ফের প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা। রাজ্যের অমেঠির সংগ্রামপুরে এক সেনা জওয়ানের বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করল প্রতিবেশীরা। বেধড়ক পেটানো হল জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও। পুলিশ জানিয়েছে জমি সংক্রান্ত বিবাদ নিয়েই এই ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ৫৫ বছরের রাজেন্দ্র মিশ্রকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে অশোক শুক্লা ও তার সাগরেদরা। রাজেন্দ্র মিশ্রক অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করা হয়। রাত ন’টা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিহতের ছেলে সূর্য প্রকাশ ভারতীয় সেনায় কর্মরত এবং তিনি এখন জম্মু–কাশ্মীরে কর্তব্যরত।
জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, স্থানীয় অশোক শুক্লা নামের এক ব্যক্তির নেতৃত্বে হামলা চালানো হয় মঙ্গলবার রাত ন’টা নাগাদ। প্রথমে প্রৌঢ় রাজেন্দ্র প্রকাশকে মারধর করা হয়। তারপর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে অশোক শুক্লার দলবল। বাধা দিতে গেলে মাটিতে ফেলে পেটানো হয় সূর্য প্রকাশের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও। আমেঠির পুলিশ সুপার খ্যাতি গর্গ জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অশোক শুক্লা সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তবে বুধবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রশাসনের তরফে বলা হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications