বিপিন রাওয়াতের পর চিফ অফ স্টাফস কমিটির চেয়ারম্যান হলেন সেনা প্রধান নারাভানে
বিপিন রাওয়াতের পর চিফ অফ স্টাফস কমিটির চেয়ারম্যান হলেন সেনা প্রধান নারাভানে
কপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। তার পর থেকে ফাঁকা পড়েছিল চিফস অব স্টাফস কমিটির চেয়ারম্যানের পদটি। সেই জায়গায় অবার বসলেন সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে। এই কমিটিতে তিন বাহিনীর প্রধানই রয়েছেন। অভিজ্ঞতার নিরিখে সবচেয়ে প্রবীণ রানাভানে সেকারণেই তাঁকে এই পদে বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

চেয়ারম্যান নারাভানে
চিফস অব িডফেন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন সেনা প্রধান জেনারেল নারাভানে। এই পদে ছিেলন বিপিন রাওয়াত। তামিলনাড়ুতে সেনা বাহিনীর কপ্টার দুর্ঘটনায় মারা যান তিনি। তারপর থেকে পদটি ফাঁকাই পড়েছিল। শেষে এই পদে বসানো হল সেনা প্রধান নারাভানেকে। তিন বাহিনীর প্রধানের মধ্যে এখনও সিনিয়রিটির বিচারে এগিয়ে রয়েছেন তিনি। সেকারণেই এই পদে তাঁকে বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এই কমিটিতে যদিও তিন বাহিনীর প্রধানই রয়েছেন। বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার নারাভানের অনেক পরে দায়িত্ব নিয়েছেন নিজ নিজ পদে।

বিপিন রাওয়াতের জায়গায় কে
কপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। তারপরে তাঁর জায়গায় কাকে বসানো হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কেউ দাবি করছেন জেনারেল নারাভানেকেই সেই পদে বসানো হবে।যদিও এটা পুরোটাই মোদী সরকারের উপর নির্ভর করছে বলে দাবি ওয়াকিবহার মহলের। ২০১৯ সালে পদটি তৈরি করেছিল মোদী সরকার। সেই সময় তিন বাহিনীর মধ্যে সহাবস্থান বজায় রাখতেই বিপিন রাওয়াতকে এই পদে বসানো হয়েছিল। এবং তিন বাহিনীর মধ্যে সহাবস্থান বজায় রাখতেই এই পদটি তৈরি করেছিল মোদী সরকার।

দুর্ঘটনায় মৃত্যু
তামিলনাড়ুতে সেনা বাহিনীর কপ্টার দুর্ঘটনায় মর্মান্তির মৃত্যু হয়েছে দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওযাতের। সেই কপ্টারে ১৪ সেনা অফিসারেরও মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁেদর শেষ কৃত্য করা হয়। দিল্লিতে ১৩টি তোপের সেলামিতে শেষ কৃত্য হয় বিপিন রাওয়াতের। বুধবার বেঙ্গালুরুর হাসপাতালে মৃত্যু হয় হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত থাকা গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়েরও

শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
গ্রুপ ক্যাপ্টেন বরুন সিং এর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি টুইটে লিখেছেন, ' গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ গর্ব, বীরত্ব এবং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দেশের সেবা করেছেন। তাঁর মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। দেশের জন্য তাঁর অসামান্য সেবা কখনও ভোলার নয়। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা। ওম শান্তি।' পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হচ্ছে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা












Click it and Unblock the Notifications