Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anurag Thakur: টলিউডে কালি ছেটানোর চেষ্টা কংগ্রেসের! আল্লু অর্জুনের পাশে দাঁড়িয়ে আক্রমণ অনুরাগের

Anurag Thakur Backs Allu Arjun: পুস্পা-২ এর প্রিমিয়ারে (Pushpa-2 Premiere) পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর (Stampede death) ঘটনায় এবার রাজনীতির অভিযোগ। কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির (BJP)। সিনেমার নায়ক তথা দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) জনপ্রিয়তায় কালি ছেটানোর চেষ্টা করছে কংগ্রেস (Congress), এমনই দাবি বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের।

কংগ্রেস তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি করতে চাইছে বলে মত বিজেপির। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) বলেন, ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে এনে দিয়েছে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি।

Anurag Thakur amp amp Allu Arjun

অনুরাগ আরও বলেন, "ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছে টলিউড। কিন্তু গোটা ইন্ডাস্ট্রিকে কালিমালিপ্ত করার প্রয়াস চালানো হচ্ছে। কংগ্রেসকে নিশানা করে অনুরাগ বলেন, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে অপমান করা থেকে ওই দলের নেতা মন্ত্রীরা যেন বিরত থাকেন।"

পদপিষ্ট কাণ্ডে অভিনেতা আল্লু অর্জুনকে এর আগে বিভিন্ন কুরুচিকর আক্রমণ শানিয়েছে কংগ্রেসের নেতামন্ত্রীরা। খোদ তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আল্লু অর্জুনকে অমানুষ বলে আক্রমণ করেন। সিনেমার প্রচারে আল্লু অর্জুনের রোড শো নিয়েও বিভিন্ন সময়ে টিপ্পনি করতে ছাড়েনি কংগ্রেস। আর সেনিয়েই এবার হাত শিবিরকে দুষলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুস্পা-২ এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামের এক মহিলা। হাসপাতালে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন মৃত মহিলার ছেলে। প্রিমিয়ারে অভিনেতা আল্লু অর্জুনকে দেখতে ব্যাপক ভিড় হয়েছিল। গাড়ির সানরুফ সরিয়ে বের হতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন ভক্তরা। ভিড়ে ঠাসাঠাসির মাঝেই পদপিষ্ট হয়ে মারা যান ওই মহিলা ভক্ত।

ঘটনায় গত ১৩ ডিসেম্বর পুস্পা-২ এর নায়ক আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়। যদিও তেলেঙ্গানা হাইকোর্ট তাঁকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেয়। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ফের ডাকা হয়েছিল আল্লু অর্জুনকে। এদিন অনুরাগ ঠাকুর তাঁর বক্তব্যে আল্লু অর্জুনের প্রশংসাও করেন। মোদী সরকারের জমানাতেই আল্লু অর্জুন সিনেমায় অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন বলেও মনে করিয়ে দেন অনুরাগ।

বুধবার অনুরাগের ওই মন্তব্যের পর তাতেই সুর মিলিয়ে পোস্ট করেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্যও। তিনি লেখেন, "মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ক্রমাগত টলিউডকে আক্রমণ করছে। সুপারস্টারদেরও ছাড়ছে না কংগ্রেস। এর নেপথ্যে একটাই কারণ। চলচ্চিত্র শিল্পের উপর কবজা করে শিল্পীদের থেকে তোলা আদায় করতে পারছে না কংগ্রেস।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+