Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anti Conversion Law: বিজেপির চালু করা ধর্মান্তর বিরোধী আইন! বড় সিদ্ধান্ত কর্নাটক সরকারের

রাজ্যে বিজেপি সরকারের চালু করা ধর্মান্তর বিরোধী আইন (Anti Conversion Law) বাতিল নেওয়ার সিদ্ধান্ত নিল কর্নাটকের কংগ্রেসের নেতৃত্বাধীন সিদ্দারামাইয়া সরকার। আগামী ৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া বিধানসভার অধিবেশনে এব্যাপারে বিল আনা হবে বলে জানিয়েছেন আইন ও পরিষদীয় বিষয়কমন্ত্রী।

এদিন মন্ত্রী এইচকে পাতিল সাংবাদিকদের জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভায় ধর্মান্তর বিরোধী বিল (Anti Conversion Law) নিয়ে আলোচনা করা হয়েছে। ২০২২-এ তৎকালীন বিজেপি সরকারের আনা পরিবর্তন বাতিল করে বিলটিকে অনুমোদন দেওয়া হয়েছে। প্রসঙ্গত কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও কর্নাটকের ধর্মান্তর বিরোধী আইন ২০২২ কার্যকর করা হয়েছিল।

সিদ্দারামাইয়া

বর্তমানে এই আইনে ধর্মীয় স্বাধীনতার অধিকারের সুরক্ষা, ভুল উপস্থাপন, বলপ্রয়োগ, জবরদস্তি, প্রলোভন, প্রতারণার মাধ্যমে এক ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরকে (Anti Conversion Law) বেআইনি ঘোষণা করা হয়েছে। আইনে ২৫ হাজার টাকা জরিমানা-সহ তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

সিদ্দারামাইয়া

আইনে অপ্রাপ্তবয়স্ক, মহিলা, তফশিলি জাতি-উপজাতি বিধি লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধীদের তিন থেকে দশ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকার ঊর্ধ্বে জরিমানার বিধান রয়েছে। এছাড়াও যাঁদেরকে ধর্মান্তরিত করা হয়েছিল, তাঁদের অভিযুক্তদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার বিধানও রয়েছে। গণ ধর্মান্তরের ক্ষেত্রে তিন থেকে দশ বছরের জেলা ও জরিমানার কথা বলা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+