'মাঝ আকাশে মহিলার যাত্রীর কম্বলে প্রস্রাব করে দেন,' আন্তর্জাতিক বিমানে ঘটা আরও এক কীর্তি ফাঁস
গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটেছে! আর তা সামনে শুরু হয়েছে জোর বিতর্ক। আর এই ঘটনার মধ্যেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। ইন্টারন্যাশানাল একটি বিমানে চাঞ্চল্যকর ঘটনা
গত বছর ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটেছে! আর তা সামনে শুরু হয়েছে জোর বিতর্ক। আর এই ঘটনার মধ্যেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি। ইন্টারন্যাশানাল একটি বিমানে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
যেখানে আধিকারিকরা জানাচ্ছেন, প্যারিস-দিল্লি ফ্লাইটে একজন মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করার মতো জঘন্য অপরাধ করেন এক ব্যক্তি। যদিও এই ঘটনার পরেই মহিলার কাছে একেবারে লিখিত ক্ষমা চেয়ে নেন ওই ব্যক্তি। ফলে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানানো হয়েছে। তবে বারবার একই ঘটনায় এবার কড়া হচ্ছে বিমান সংস্থাগুলি।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে গত ৬ ডিসেম্বর
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে গত ৬ ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার ১৪২ নম্বর ফ্লাইটে। পাইলট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) গোটা বিষয়টি জানান। আর এরপরেই ওই যাত্রীকে হেফাজতে নেওয়া হয়। এই বিমান দিল্লিতে সকাল ৯টা বেজে ৪০ মিনিটে ল্যান্ড করে। বিমানবন্দরের আধিকারিকরা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেবিন ক্র'দের নির্দেশ মানছেন না ওই যাত্রী। এমনকি তিনি মদ্যপ অবস্থায় আছেন বলেও জানানো হয়। আর এরপরেই এই ঘটনা বলে আধিকারিকরা জানিয়েছেন।

প্রশ্নের মুখে বিমানের যাত্রী সুরক্ষা।
এই ঘটনার পরেই সিআইএসএফ অভিযুক্ত ওই যাত্রীকে ধরে ফেলে। কিন্তু ওই যাত্রী মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন বলে জানান ওই আধিকারিক। এমনকি লিখিত অভিযোগও জানাতে চাননি। ফলে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে। তবে ছাড়ার আগে ইমিগ্রেশন এবং কাস্টমস সহ যাবতীয় কাজ সেরে নেওয়া হয়। আর এরপরেই অভিযুক্ত পুরুষ যাত্রীকে ছেড়ে দেওয়া হয় বলে জানানো হয়েছে। কিন্তু বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্নের মুখে বিমানের যাত্রী সুরক্ষা।

একই ঘটনার পুনরাবৃত্তি
বলে রাখা প্রয়োজন, এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা সামনে এসেছে। গত ২৬ নভেম্বর মুম্বইয়ের এক ব্যবসায়ী এই ঘটনা ঘটান। বুধবার ঘটনা প্রকাশ্য আসতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় মুম্বই পুলিশে। শেখর মিশ্রা নামে এয়ার ইন্ডিয়ার বিমানের ওই যাত্রীকে চিহ্নিত করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর তাঁর বাড়িতে তল্লাসি চালায় পুলিশ। তাঁকে গ্রেফতারও করা হতে পারে বলে খবর। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে ঘটে এই ঘটনা। আর এই ঘটনা নিয়েই যাবতীয় বিতর্ক। আর এর মধ্যেই ফের একই এক ঘটনা সামনে আসল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications