ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হলেন অনিল কুম্বলে
নয়াদিল্লি, ২৩ জুন : ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পেলেন ভারতের প্রাক্তন লেগস্পিনার অনিল কুম্বলে। এদিন হিমাচল প্রদেশের ধর্মশালায় বিসিসিআইয়ের সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর।
লড়াইটা ছিল সরাসরি অনিল কুম্বলে বনাম রবি শাস্ত্রীর। কে হবেন ভারতীয় ক্রিকেট দলের কোচ, এই নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা অব্যাহত ছিল ক্রিকেটীয় মহলে। তবে সবদিক বিবেচনা করে অনুল কুম্বলেকেই কোচের দায়িত্ব দেওয়া হল বলে জানিয়েছেন বোর্ড সভাপতি।

অনিল কুম্বলের ঘাড়ে দায়িত্ব দেওয়ার আগে বেশ কয়েকদফা আলোচনা হয়েছে বোর্ডের সদস্যদের মধ্যে। ক্রিকেট পরামর্শদাতা কমিটির তিন স্তম্ভ শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের মত ছিল কুম্বলের পক্ষেই। তবে শেষপর্যন্ত সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই আগামী এক বছরের জন্য কুম্বলেকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দলের দায়িত্ব নেবেন অনিল কুম্বলে। বিসিসিআইয়ের কোচ নিয়োগের বিধি কুম্বলের ক্ষেত্রে মানা হয়নি। ৪৫ বছর বয়সী এই কর্ণাটকী লেগ স্পিনারের প্রথম শ্রেণির ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ের কোনও অভিজ্ঞতা নেই। যা ভারতের কোচ হতে গেলে প্রয়োজন তা সত্ত্বেও তার নিয়োগে কোনও সমস্য়া হয়নি বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গতবছর বিশ্বকাপের পরে ডানকান ফ্লেচারের মেয়াদ শেষ হওয়ার পর থেকেই কোচও হেড কোচকে ছাড়াই এতদিন খেলেছে ভারত। এই সময়ে অস্থায়ী কোচের দায়িত্ব পালন করেছেন রবি শাস্ত্রী। জিম্বাবোয়ে সফরেও প্রধান কোচ ছাড়াই গিয়েছেন মহেন্দ্র সিং ধোনির ব্রিগেড।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications