সিবিআই-এর পর এবার স্ট্যাচু নিয়েও লড়াই! চমকে দেওয়ার পথে চন্দ্রবাবু, জেনে নিন বিস্তারিত
সিবিআই নিয়ে লড়াইয়ের পর এবার স্ট্যাচুর লড়াইয়েও নেমে পড়লেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অমরাবতীতে প্রস্তাবিত বিধানসভা ভবনের উচ্চতা হবে স্ট্যাচু অফ ইউনিটির থেকে ৬৮ মিটার বেশি উঁচ
সিবিআই নিয়ে লড়াইয়ের পর এবার স্ট্যাচুর লড়াইয়েও নেমে পড়লেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অমরাবতীতে প্রস্তাবিত বিধানসভা ভবনের উচ্চতা হবে স্ট্যাচু অফ ইউনিটির থেকে ৬৮ মিটার বেশি উঁচু। ভবনটি তৈরি হলে, তা দেশের উচ্চতম হবে বলে জানা গিয়েছে। স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা ১৮২ মিটার।

দেশের সবচেয়ে উঁচু গঠন এবার অন্ধ্রে
প্রস্তাবিত অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভবনের ডিজাইন মুখ্যমন্ত্রীর পছন্দ হয়েছে। তা প্রায় চূড়ান্তও হয়ে গিয়েছে। দিন কয়েকের মধ্যে ব্লুপ্রিন্ট রাজ্য সরকারের কাছে জমা দেবে ব্রিটেনের আর্কিটেক্ট সংস্থা নর্মা ফস্টার্স। বিধানসভা ভবনে থাকতে তিনটি ফ্লোর। তবে টাওয়ারের উচ্চতা হবে ২৫০ মিটার।
প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন স্ট্যাচু
দেশে স্ট্যাচু অফ ইউনিটি নিয়ে যখন বিতর্ক চলছে. সেই সময় এই ভবন তৈরি করার কথা জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দিলেন বলেই মনে করা হচ্ছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০১ মিটার উঁচু রাম স্ট্যাচু তৈরির কথা জানিয়েছেন। কর্ণাটক সরকার ১২৫ ফুট উঁচু কাবেরি মা-এর স্ট্যাচু তৈরি করবে বলে জানিয়েছে।

দুবছরে কাজ শেষ
অন্ধ্রপ্রদেশের পুরমন্ত্রী পি নারায়না জানিয়েছেন, নভেম্বরেই এই ভবন তৈরি জন্য টেন্ডার ডাকা হবে। দুবছরের মধ্যে কাজ শেষ করা হবে।

থাকবে দুটি গ্যালারি
বিধানসভা ভবনে দুটি গ্যালারি তৈরি করা হবে। প্রথমটি হবে ৮০ মিটারে। যা ৩০০জনকে জায়গা দিতে পারবে। দ্বিতীয়টি হবে ২৫০ মিটারে। যা ২০ জনকে জায়গা দিতে পারবে। ওর এপর থেকে পুরো অমরাবতী শহরকে দেখা যাবে। দ্বিতীয় গ্যালারি কাঁচে মোড়া থাকবে। যাতে থাকবে এলিভেটর। ভবনটি ঘূর্ণিঝড় এবং ভূমিকম্প নিরোধী হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
( ছবি সৌজন্য: ফেসবুক)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications