বিদ্যুৎ সাশ্রয় করার পরামর্শ! ব্ল্যাকআউট রুখতে একাধিক মন্ত্রকের মন্ত্রীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শাহের
‘অহেতুক আতঙ্ক', দেশের কয়লা সঙ্কট ও বিদ্যুৎ সঙ্কট সম্পর্কে এমনটাই বলেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং। কিন্তু দিন যত যাচ্ছে, ততই প্রকট হচ্ছে সমস্যাটা। মহারাষ্ট্রের ১৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র একধাক্কায় বন্ধ হয়ে গিয়ে
'অহেতুক আতঙ্ক', দেশের কয়লা সঙ্কট ও বিদ্যুৎ সঙ্কট সম্পর্কে এমনটাই বলেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং। কিন্তু দিন যত যাচ্ছে, ততই প্রকট হচ্ছে সমস্যাটা। মহারাষ্ট্রের ১৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র একধাক্কায় বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির অবস্থা নিয়েই আলোচনা হয়েছে সেই বৈঠকে। সোমবারের সেই বৈঠকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং ও কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক থেকেই বিশেষজ্ঞ মহলের অনুমান কয়লা সঙ্কট আদতে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
মন্ত্রীরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কয়লা ও বিদ্যুৎ মন্ত্রকের একাধিক উচ্চপদস্থ আমলা।
এনটিপিসির কর্তারাও হাজির ছিলেন সেই বৈঠকে। আজই মহারাষ্ট্রের ইলেক্ট্রিসিটি রেগুলেটরি কমিশনের তরফ থেকে জানা গিয়েছে, মহারাষ্ট্রের ১৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে। তার জেরেই রাজ্যে ৩৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে আতঙ্ক।
গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে একটু কম করে বিদ্যুৎ খরচ করা হয়। সকাল ৬টা থেকে রাত ১০টা ও সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কম বিদ্যুৎ খরচ করে সাশ্রয় করার কথা বলা হয়েছে। কয়লা সঙ্কট নিয়ে কয়েকদিন আগে নিজেই আশঙ্কার কথা শুনিয়েছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আরকে সিং।
বলা হয়েছিল, মাত্র কয়েকদিনের কয়লা মজুত আছে দেশে। কিন্তু গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে। দেশবাসীকে তিনি আশ্বস্ত করেছেন। বলেছেন, কয়লার ঘাটতি নিয়ে অহেতুক আতঙ্ক তৈরি করা হয়েছে। ওনেক ক্ষেত্রেই জলবিদ্যুৎ কেন্দ্রগুলিকে ব্যবহার করে বা অন্য কোনও উৎস খুঁজে বিদ্যুৎ সরবরাহ করা যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
আশঙ্কা করা হচ্ছে যে, বিদ্যুৎ সরবরাহ এ ভাবে কমতে থাকলে বিস্তীর্ণ এলাকায় আঁধার নামতে পারে।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications