Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Amit Shah meeting on Manipur: ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মণিপুরে তদন্তে যাচ্ছে NIA; বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Amit Shah meeting on Manipur: অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। সোমবার মণিপুর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরে অতিরিক্ত ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের নির্দেশ দিল শাহের মন্ত্রক (Ministry of Home Affairs)।

এর আগে মণিপুরে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। সম্প্রতি ফের একাধিকবার সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা। এমতাবস্থায় রাজ্যে নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। অতিরিক্ত ৫০ কোম্পানি পাঠিয়ে মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত মণিপুরে।

amit shah

মণিপুরে নতুন করে অশান্তি মাথাচাড়া দিতে মহারাষ্ট্রে রবিবারের সমস্ত জনসভা বাতিল করে নাগপুর থেকে দিল্লি ফিরে যান অমিত শাহ। মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রকের জরুরি বৈঠক ডাকেন অমিত শাহ (Amit Shah)।

উচ্চপর্যায়ের বৈঠকে মণিপুরের পুলিশের শীর্ষকর্তাদের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে সচেষ্ট হতে নির্দেশ দেন অমিত শাহ। রাজ্যে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) পাঠানোর কথাও বলেন তিনি। রাজ্যে আইনের শাসন ফেরানোর ব্যাপারে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

মণিপুরের জিরিবামে ৬ জনের দেহ উদ্ধার হয়। ৬ মেইতেইকে অপহরণ করে খুনের অভিযোগ তুলেছে কুকি। শনিবার সেই ঘটনাতেই নতুন করে অশান্তি হয় মণিপুরে। ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় মন্ত্রী বিধায়কদের ঘরবাড়ি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) বাড়িতেও চড়াও হয় বিক্ষোভকারীরা। দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে তারা।

এদিকে রবিবার জিরিবামে (Jiribam) বিক্ষোভকারীদের ঠেকাতে গুলি চালানোর অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়ে মারা যায় বছর ২০-র এক যুবক। এরপর স্থানীয় বিজেপি ও কংগ্রেসের কার্যালয় জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। আসবাবপত্র থেকে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, মণিপুরে নতুন করে অশান্তির ৩টি আলাদা আলাদা ঘটনার তদন্ত করবে এনআইএ (NIA)। জিরিবামে নিরাপত্তা বাহিনী ও কুকিদের মধ্যে এনকাউন্টারের ঘটনার তদন্ত করবে এনআইএ। ওই ঘটনায় ১১ জন জঙ্গির মৃত্যু হয়েছিল বলে দাবি। অন্যদিকে, ৬ জন মেইতেইকে অপহরণ ও খুনের অভিযোগের ঘটনারও তদন্তের নির্দেশ দেওয়া হল এনআইএ-কে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+