কোন জঙ্গিগোষ্ঠী হামলা চালাল অনন্তনাগে, কী বলছে ইন্টেলিজেন্স রিপোর্ট
আইবি আধিকারিকদের সন্দেহ হিজবুল মুজাহিদিন জঙ্গিরা অনন্তনাগে জঙ্গি হামলার ঘটনায় জড়িত।
অনন্তনাগে অমরনাথগামী তীর্থযাত্রীদের উপরে জঙ্গি হামলার ঘটনায় ফের একবার সাড়া দেশে সাড়া পড়ে গিয়েছে। নড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস ও বিরোধী প্রায় সব দলগুলি। এই জঙ্গি হামলায় অন্তত ৭ জনের প্রাণ গিয়েছে বলে জানা গিয়েছে।
তবে কোন জঙ্গিরা এই হামলার পিছনে রয়েছে? কী বলছে ইন্টেলিজেন্স রিপোর্ট? আইবি আধিকারিকদের সন্দেহ হিজবুল মুজাহিদিন জঙ্গিরা অনন্তনাগে জঙ্গি হামলার ঘটনায় জড়িত। এক আধিকারিক ওয়ানইন্ডিয়াকে জানিয়েছেন, আতঙ্ক তৈরি করতে ও নিরীহদের উপরে আক্রমণ চালাতে রীতিমতো পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ই হিজবুল জঙ্গি প্রধান সঈদ সালাহউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেয় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। সেই ঘটনার প্রতিবাদেই এদিন হিজবুল জঙ্গিরা হামলা চালিয়েছে বলে মত গোয়েন্দাদের।
যদিও এখনও হিজবুল সহ কোন জঙ্গি সংগঠনের তরফেই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে গোয়েন্দা সূত্রের মত, পাকিস্তানের সাহায্য নিয়ে হিজবুলই এই হামলা চালিয়েছে। পুলিশের উপরে হামলার ছক ছিল। তবে মাঝে তীর্থযাত্রীদের বাস চলে আসায় জঙ্গিদের টার্গেট বনে যান পুণ্যার্থীরা।
পুলিশ ও গোয়েন্দাদের মতে, হিজবুল এই এলাকা বাকী সব জঙ্গিগোষ্ঠীর চেয়ে বেশি ভালো করে চেনে। এই এলাকায় হিজবুল জঙ্গিদের আনাগোনা ও প্রভাব সবচেয়ে বেশি। ফলে এই হামলার পিছনে হিজবল জঙ্গিরাই রয়েছে বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications