Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Haryana Election 2024: ভোটের মাঝেই প্যারোলে মুক্ত রামরহিম, কড়া নিরাপত্তার বলয়ে পঞ্চকুলা

হরিয়ানা বিধানসভা নির্বাচন এগিয়ে এলো প্রায়। প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দলই। এরই মাঝে আবার পঞ্চকুলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চকুল্লার পুলিশ কমিশনার সিবাস কবিরাজ জানিয়েছেন, জেলায় মোট ৪৫৫টি বুথ তৈরি করা হয়েছে। সেগুলিতে নজরদারি চালানোর জন্য ১২টি নজরজারি টিম গঠন করা হয়েছে।

বিশেষ নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে পঞ্চকুলাকে। এদিকে ভোটের মাঝেই প্যারোলে মুক্তি পেয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রামরহিমও। সেকারণে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে গোটা এলাকায়। ২০টি পেট্রোলিং টিম নজরদারি চালাচ্ছে গোটা এলাকায়।

haryana assembly election

কালকা বিধানসভা কোন্দ্রের ১২টি সার্ভিলেন্স টিম এবং পঞ্চকুলা বিধানসভা এলাকায় ৮টি সার্ভিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও ২২০০ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। তারমধ্যে সিআরপিএফ জওনাও রয়েছেন। আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে তৎপর পুলিশ প্রশাসন।

পঞ্চকুলা জেলায় দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে একটি কালকা এবং দ্বিতীয়টি পঞ্চকুলা। মোট ৪৫৫টি বুথ রয়েছে সেখানে। বরাবরই পঞ্চকুলা সংবেদনশীল এবং স্পর্শকাতর এলাকা। সেকারণে নিরাপত্তা জোরদার করার উপরে জোর দিচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ সুপার জানিয়েছেন পেট্রোলিং টিম লাগাতার নজরদারি চালিয়ে যাচ্ছে এলাকায়।

সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। কোনও রকম দুষ্কৃতিদের গতিবিধি নজরে পড়লেই পুলিশকে ফোনকরে জানানোর অনুরোধ করা হয়েছে। তার জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ১২২ অথবা ৭০৮-৭০৮-১১০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে। যাঁরা ফোন করে দুষ্কৃতিদের সম্পর্কে তথ্য দেবেন তাঁদের নিরাপদ রাখতে তাঁদের নাম গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+