ফের আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস! বাইরে থেকে ছোঁড়া ইটবৃষ্টিতে ভাঙল ট্রেনের কাচ
ফের আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস! ফের ভারতের গর্বের এই ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ। আর তাতে ট্রেনের কাচ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে।
Stone pelting on Vande Bharat: ফের আক্রান্ত বন্দেভারত এক্সপ্রেস! ফের ভারতের গর্বের এই ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ। আর তাতে ট্রেনের কাচ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনা বাংলায় নয়, তেলেঙ্গানার মেহবুবাবাদে (Vande Bharat) ঘটেছে বলে জানা যাচ্ছে।
সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে টার্গেট করা হয় বলে জানা যাচ্ছে। আর এই ঘটনা সামনে আসার পরেই এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল। যদিও এই ঘটনায় কোনও যাত্রী আহত হয়নি বলেই জানা যাচ্ছে। তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কেন এভাবে বন্দেভারত ট্রেনটিকে লক্ষ্য করে হামলা?
তবে কেন এভাবে বন্দেভারত ট্রেনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে দাবি, বাইরে থেকে ছোঁড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ ক্ষতি হয়েছে। একাধিক জানলা ইটের আঘাতে ক্ষতি হয়েছে বলে দাবি। ঘটনার পরেই রেলের আধিকারিকরা স্টেশনে যান। এবং গোটা ট্রেনটি পরিদর্শন করেন। আর এরপরেই তাঁরা জানান, ইটের আঘাতে জানলার কাঁচ ক্ষতিগ্রস্থ হলেও কোনও যাত্রী আহত হয়নি। সকালে সুরক্ষিত ভাবেই বিশাখাপত্তনম পৌঁছেছেন।

যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে
তবে এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষাতেও। যদিও বন্দেভারতের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু এরপরেও একের পর এক জায়গাতে হামলাতে আতঙ্কিত যাত্রীরা। বলে রাখা প্রয়োজন, এটি দ্বিতীয় ঘটনা গত এক সপ্তাহের মধ্যে। এর আগে চলতি মাসের শুরুতেই খাম্মাম স্টেশনেও বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর হামলা হয়। এমনকি উদ্বোধনের আগে ট্রায়াল রান করার সময়েও বিশাখাপত্তনমে হামলার মধ্যে পড়ে বন্দে ভারত। পাথর ছুড়ে ভাঙা হয় জানলা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হাম্লয়া। সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা সামনে এল।

বাংলাতেও হামলার মধ্যে পড়ে বন্দেভারত এক্সপ্রেস।
উল্লেখ্য, এর আগে বাংলাতেও হামলার মধ্যে পড়ে বন্দেভারত এক্সপ্রেস। একবার নয়, একাধিকবার হামলা হয়। এমনকি বাংলা-বিহার সীমান্তেও ভারতের সেমি এই বুলেট ট্রেনটিকে লক্ষ্য করে এই ইটবৃষ্টি হয়। আর তাতে একাধিকবার ভাঙে ট্রেনের কাঁচ। এর ফলে বন্দেভারতের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় রেল। তবে বিশাখাপত্তনমে হামলার ঘটনায় রেল জানিয়েছে, সমস্ত দিক থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ট্রেনটি বিশাখাপত্তনমে পৌঁছালে, ট্রেনের অবস্থা এবং সমস্ত কিছু রেলওয়ে পুলিশ আধিকারিকরা পরীক্ষা করা হয় বলে জানানো হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications