যোগী রাজ্যে ঘুষকাণ্ড! গ্রেফতার ৩ মন্ত্রীর আপ্তসহায়ক
যোগী রাজ্যে পুলিশের জালে তিনমন্ত্রীর আপ্তসহায়ক। উত্তরপ্রদেশ পুলিশের সিট ঘুষ নেওয়ার অভিযোগে এবং দুর্নীতির অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করেছে।
যোগী রাজ্যে পুলিশের জালে তিনমন্ত্রীর আপ্তসহায়ক। উত্তরপ্রদেশ পুলিশের সিট ঘুষ নেওয়ার অভিযোগে এবং দুর্নীতির অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত তিন আধিকারিক বিধানসভা ভবন এলাকার মধ্যেই ঘুষ নিতে গিয়ে একটি সংবাদ মাধ্যমের লুকনো ক্যামেরায় ধরা পড়ে যান বলে দাবি।

অভিযোগ সামনে আসার পরেই যোগী আদিত্যনাথের সরকার লখনৌ জোনের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল রাজীব কিষাণকে প্রধান করে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল এগারোটার মধ্যে সিট-এর রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব।
গ্রেফতার হওয়া আধিকারিকরা যেসব মন্ত্রীর সচিব ছিলেন, তাঁরা হলেন, অর্চনা পাণ্ডে, ওমপ্রকাশ রাজভর এবং সন্দীপ সিং। প্রকাশিত খবর অনুযায়ী, ওমপ্রকাশ রাজভরের
আপ্ত সহায়ক ওমপ্রকাশ কাশ্যপ একটি বদলির জন্য ৪০ লক্ষ টাকা চেয়েছিলেন বলে স্টিং অপারেশনে প্রকাশ হয়েছে। বাকিদুজনকে অনৈতিক লেনদেনে যুক্ত থাকতে দেখা গিয়েছে।
স্টিং অপারেশনে প্রকাশ, কনট্রাক্টর হিসেবে পরিচয় দেওয়া রিপোর্টারকে কাজের ব্যাপারে নিশ্চিত করছেন সরকারি কর্মীরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications