প্রায় ২ মাস ধরে জ্বলছে আগুন, ফের বিস্ফোরণ অসমে গ্যাসের কুয়োয়! আহত তিন বিদেশি এক্সপার্ট
ফের বিস্ফোরণ অসমের বাগজনের অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে৷ এর ফলে নতুন করে সেখানে আগে আগুন লাগে৷ যার জেরে তিন বিদেশি অগ্নিনির্বাপণ বিশেষজ্ঞ আহত হয়েছেন৷ তাঁদের ডিব্রুগড়ের মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে৷

গত ৯ জুন অসমের তিনসুকিয়া জেলার বাগজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে আগুন লাগে৷ প্রায় ৫০ মিটার এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থানেই মৃত্যু হয় দুই জনের৷ সেই সময় বিশেষজ্ঞরা জানান, পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসতে ২৫-২৮ দিন সময় লাগবে। সেই কাজই চলছিল৷ তার মধ্যে নতুন করে বিস্ফোরণে চিন্তিত অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে৷
গ্যাস লিক ও আগুন নিয়ন্ত্রণের জন্য আমেরিকা ও কানাডার থেকে বিশেষজ্ঞ দল আনা হয় দেশে। এখনও পর্যন্ত ওই খনির আগুন নেভানোর কোনও উপায় বের করতে পারেননি ওএনজিসি বিশেষজ্ঞরা৷ এর আগে সেই লিকেজ বন্ধ করার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসে অসম সরকার ও ওএনজিডি কর্তৃপক্ষ৷
এই আগুন লাগার জেরে এখনও পর্যন্ত সংস্থার হাজার মেট্রিকটনের বেশি জ্বালানি তেল নষ্ট হয়েছে। গত ৫৬ দিন ধরে জ্বলতে থাকা এই কুয়ো পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও সর্বানন্দ সোনওয়াল। বাগজানে অয়েল ইন্ডিয়ার মোট ১৭টি তেল ও পাঁচটি গ্যাসের কুয়ো আছে। আগুনের জেরে এলাকা থেকেএখনও ১৭০০-র বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications