Narendra Modi: উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নই লক্ষ্য, বাজেট প্রতিশ্রুতি পূরণের পথে প্রথম পদক্ষেপ মোদী সরকারের
লোকসভা ভোেটর দামামা প্রায় বেজেই গিয়েছে। ভোট অন অ্যাকাউন্টে পূর্বাঞ্চলের উন্নয়নের কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেটা যে মোদী সরকার করে দেখাতে চায় তার প্রথম পদক্ষেপ করলেন নরেন্দ্র মোদী। রবিবার অসমে ১১,৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
হেমন্ত বিশ্বশর্মাকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত ১০ বছরে গোটা দেশটাই বদলে গিয়েছে। অন্তর্বর্তী বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বার্তা দিয়েছিলেন মোদী তৃতীয় বার সরকারে এলে উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নই হবে মূল টার্গেট। এর আগে কোনও সরকার উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে এতো জোর দেওয়ার কথা বলেনি।

উত্তরপূর্বের রাজ্যগুলির সড়ক পথের বিপুল উন্নয়ন করতে শুরু করেছে মোদী সরকার। বিশেষ করে অরুণাচল প্রদেশের মতো সীমান্ত বর্তী রাজ্যের দিকে যেখানে কোনও সরকার এতোদিন নজর দেননি সেখানে মোদী সরকার আসার পর একাধিক সড়ক তৈরি হয়েছে অরুণাচল প্রদেশে যার কারণে অরুণাচল প্রদেশে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে। আগে অরুণাচল প্রদেশের সড়ক ব্যবস্থা ঠিক না থাকার কারণে পর্যটকরা আলতে চাইতেন না। সেখানকার বাসিন্দারা নানা সমস্যার মধ্যে দিয়ে যেতেন তার জেরে বাসিন্দাদের মধ্যে সরকার বিরোধী মনোভাব তৈরি হতো।
রবিবার অসমে ১১,৬০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করে এক কথায় উত্তর পূর্বের রাজ্যগুলিতে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কামাখ্যা মন্দির টার্মিলান, গুয়াহাটি বিমানবন্দরে ৬ লেনের রাস্তা, ফিফা মর্যাদার খেলার আয়োজন করার মতো গুয়াহাটি স্টেডিয়ামের উন্নয়ন। চন্দ্রপুরো নতুন স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি।
উত্তর পূর্বের রাজ্যগুলিতে একাধিক পরিকল্পনার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুয়াহাটিতে মেডিকেল কলেজ তৈরির জন্য ৩২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ২৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইউনিটি শপিং মল তৈরি করার জন্য। অসমের গোহপুর থেকে বিশ্বনাথ চারিহালি পর্যন্ত তার লেনের রাস্তা তৈরি করা হয়েছে ১৪৫১ কোটি টাকা খরচ করে।












Click it and Unblock the Notifications