Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সিএএ লাগু হবে অসমেও! লোকসভা নির্বাচনের আগে লক্ষ-লক্ষ মানুষের নাগরিকত্ব নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অসমের মানুষ এনআরসি দেখেছে। তবে সংসদে সিএএ পাশ করানোর পরে অসমের বিভিন্ন অংশে বিষয়টি নিয়ে বিরোধিতা শুরু হয়। যার জেরে হিংসা ছড়ায়। সেই সময় অসম সরকার জানিয়েছিল, রাজ্যে সিএএ লাগু করা হবে না। আর দেশ জুড়ে সিএএ-র নিয়ম লাগু হওয়ার পরে অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন এনআরসির জন্য আবেদন না করা একজনকেও যদি নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে তিনি প্রথম পদত্যাগ করবেন। আর এবার তিনি অসমে বেশ কয়েক লক্ষ মানুষের জন্য সিএএ লাগু করা কথা জানিয়েছেন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদেন অনুযায়ী, অসমের মুখ্যমন্ত্রী বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ বাস্তবায়নের সঙ্গে সঙ্গে ২৭ লক্ষ ব্যক্তির বায়োমেট্রিক আনলক করা হবে এনআরসি আপডেট করার সময়। সংবাদ সংস্থা পিটিআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, এনআরসি আপডেট করার সময় প্রায় ২৭ লক্ষ মানুষের মানুষের বায়োমেট্রেক লক করা হয়েছিল। ফলে তারা আধার কার্ড পাননি।

মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি অসম স্টুডেন্টস ইউনিয়ন এবং অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে এর প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন এবং নির্বাচনের পরে এব্যাপারে সমাধান সূত্র বেরিয়ে আসবে বলেই মনে করেন তিনি। তিনি আরও বলেছেন, বায়োমেট্রিক লক থাকার কারণে এইসব লোকের অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা রেশন কার্ড যেমন পাননি, আবার চাকরিও পাননি। তিনি আশাপ্রকাশ করেছেন এই বিষয়টি নিয়ে সরকার আলোচনা করবে এবং এর সমাধান সূত্র পাওয়া যাবে।

মুখ্যমন্ত্রী বলেছেন, গত দুই বছরে অসমে সিএএ নিয়ে সন্দেশ দূর করতে তৃণমূল স্তরে কাজ করা হয়েছে। আর এখন স্পষ্ট যে ২০১৪-র পরে আসা কোনও ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, তিনি একশো শতাংশ নিশ্চিত যে, সিএএ-র মাধ্যমে একজনও অসমে আসবে না। যাঁরা এনআরসির জন্য আবেদন করেছিলেন তাঁরাই নাগরিকত্ব পাবেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, তারা ইতিমধ্যেই এনআরসির মাধ্যমে তথ্য পেয়েছেন এবং যাঁরা তালিকায় অন্তর্ভুক্ত নয়, সিএএ না হলে তারা বিদেশি ট্রাইব্যুনালের মধ্যমে নাগরিকত্ব পেত। তিনি আরও বলেছেন, তিনি আশাবাদী যে প্রায় ছয় লক্ষ মানুষ বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার তিনলক্ষ মানুষ নাগরিকত্ব পাবেন। হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, প্রায় কুড়ি লক্ষ মানুষের নাগরিকত্ব পাওয়ার মতো বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তবে সারা দেশে সাধারণ নির্বাচনের পর কী হয় এখন সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+