অসমে বহু বছরের মুসলিম আইন বাতিল! অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে বড় পদক্ষেপ হিমন্ত বিশ্বশর্মা সরকারের
অসমে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার মুসলিম বিবাহ ও ডিভোর্স নিবন্ধন আইন-১৯৩৫ বাতিল করার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে হওয়া রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, অসমের মন্ত্রিসভা ২০২৪-এর ২৩ ফেব্রুয়ারি পুরনো মুসলিম বিবাহ ও বিবাহ-বিচ্ছেদ নিবন্ধন আইন বাতিল করার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
এই আইনে পাত্র ও পাত্রী ২১ ও ১৮ বছর না পৌঁছতেই বিবাহ নিবন্ধনের অনুমতি দেওয়ার বিধান রয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, এই পদক্ষেপ অসমে বাল্যবিবাহ নিষিদ্ধ করার দিকে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে বর্ণনা করেছেন তিনি।

এদিকে বিজেপি সরকারের এই পদক্ষেপের নিন্দা করে এআইইউডিএফ বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম বলেছেন, ইউসিসি আনার সাহস সেই এই সরকারের। তারা এটা করতে পারে না। তারা উত্তরাখণ্ডে যা এনেছে, তা ইউসিসি নয় বলে দাবি করেছেন তিনি। এআইইউডিএফ বিধায়ক বলেছেন, অসমেও ইউসিসি আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অসমে তা আনতে পারবে না, কারণ সেখানে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মানুষ রয়েছেন।
ওই নেতা আরও বলেছেন, নির্বাচন সামনে। তাই মুসলিমদের টার্গেট করতে কৌশল নিয়েছে বিজেপি। রাজ্যের বিজেপি সরকার অসমে বহু বিবাহ বা ইউসিসি নিয়ে কোনও বিল আনতে পারেনি। তাই তারা অসমে মুসলিম ম্যারেড অ্যান্ড ডিভোর্স রেডিস্ট্রেশন অ্যাক্ট বাতিল করেছে। প্রসঙ্গত অসমে মুসলিম জনসংখ্যা প্রায় ৩৪ শতাংশ।
On 23.22024, the Assam cabinet made a significant decision to repeal the age-old Assam Muslim Marriages & Divorces Registration Act. This act contained provisions allowing marriage registration even if the bride and groom had not reached the legal ages of 18 and 21, as required…
— Himanta Biswa Sarma (@himantabiswa) February 23, 2024
রাজ্য মন্ত্রিসভার সদস্য জয়ন্ত মল্লবড়ুয়া জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অভিন্ন দেওয়ানি বিধির দিকে একটা বড় পদক্ষেপ। তিনি বলেছেন, জেলা শাসক এবং জেলা রেজিস্ট্রার নতুন কাঠামোর অধীনে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের নথিভুক্তির দায়িত্বে থাকবেন। যে ৯৪ জন প্রত্যাহার করা আইনের অধীনে নিযুক্ত ছিলেন তাদের দুইলক্ষ টাকা করে এককালীন দিয়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। এখন থেকে অসমে বিশেষ বিবাহ আইন প্রযোজ্য হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটে নতুন ট্রেন্ড! দাড়ি কাটা থেকে রান্না, ভোটারদের মন জিততে নজিরবিহীন প্রচারে প্রার্থীরা












Click it and Unblock the Notifications