Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্নাটকে হারের পরে সামনে চার রাজ্যে ও লোকসভা ভোট! মোদী ক্যাবিনেট থেকে কে কে বাদ, তা নিয়ে জল্পনা

মোদী (Narendra Modi) ক্যাবিনেটে (Cabinet) রদবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কর্নাটকে বিধানসভা (Karnataka assembly) নির্বাচনে হারের পরে সামনে রয়েছে চার রাজ্যে বিধানসভা নির্বাচন। যা কিনা লোকসভা নির্বাচনের আগে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেদিকে লক্ষ্য রেখেই সোমবার ও মঙ্গলবার বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের দীর্ঘ বৈঠক হয়।

সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলীয় সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। জানা গিয়েছে, ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল নিয়ে আলোচনা হয়েছে।

image of narendra modi

বিজেপির একটি সূত্রে বলা হয়েছে, দল মন্ত্রিসভায় দ্রুত রদবদলের পক্ষে। তবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। তিনি ফিরলেই মন্ত্রিসভায় রদবদল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কোনও পদক্ষেপের কথা বলতে পারেন।

মোদী মন্ত্রিসভার একেবারের প্রথম চার মুখ অমিত শাহ, রাজনাথ সিং, জয়শঙ্কর এবং নির্মলা সীতারমনকে নিয়ে ওই বৈঠকে কোনও কথা না হলেও, সূত্রের খবর পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরির অনুরোধ কিংবা উপরোধে কান না দেওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে। যার ফলে তিনি মন্ত্রিত্ব হারাতে পারে। তাঁর জায়গায় ওড়িশা থেকে আসতে পারেন রামেশ্বর তেলি।

Image of Rajnath singh

এছাড়াও কোপ পড়ার সম্ভাবনা ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের ওপরে। সাম্প্রতিক সময়ে কুস্তিগীরদের শান্ত করতে অমিত শাহকে নামতে হয়েছে। আর এর আগে হিমাচল প্রদেশে বিজেপির পরাজয়ে তাঁর বিরুদ্ধে দলে অভিযোগ উঠেছিল অন্তর্ঘাতের। যে কারণে তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে সংগঠনের কাজে লাগানো হতে পারে।

মন্ত্রিসভার সম্ভাব্য রদবদলে গুরুত্ব পেতে পারে নির্বাচন হতে যাওয়া তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশ। এছাড়া একনাথ শিন্ডে গোষ্ঠীর শিবসেনা এবং বিহারের এলজেপি থেকে কোনও মুখকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।

image of narendra modi cabinet

নরেন্দ্র মোদী (Narendra Modi) মন্ত্রিসভায় পরিবর্তন (Cabinet Reshuffle) করতে গিয়ে দলীয় সংগঠনেও পরিবর্তন করা হতে পারে। জাতীয় কর্মসমিতির সদস্য তালিকায় পরিবর্তন আনা হতে পারে। এছাড়া গত কয়েকমাসের মধ্যে জিতে যাওয়া গুজরাত এবং হেরে যাওয়া কর্নাটকে সংগঠনে বদল আনা হতে পারে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+