১৫ বছর পর পাকিস্তান থেকে ভারতে ফিরলেন গীতা
নয়াদিল্লি, ২৬ অক্টোবর : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ১৫ বছর পর ভারতে ফিরলেন পাকিস্তানে চলে যাওয়া ভারতীয় মেয়ে গীতা (২৩)। [পাকিস্তানে আটকে ভারতীয় মেয়ে গীতা]
খবর অনুযায়ী, মাত্র ৭-৮ বছর বয়সে গীতাকে পাকিস্তানের লাহোর স্টেশনে সমঝোতা এক্সপ্রেস থেকে উদ্ধার করেন পাকিস্তানি রেঞ্জাররা। সেইসময় একাই ছিলেন গীতা। [এবার সাইন ল্যাঙ্গোয়েজে তৈরি হবে 'বজরঙ্গী ভাইজান']

এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় পাকিস্তানেই ছিলেন তিনি। কিছুদিন আগে গীতার বিষয়টি সামনে আসে। এরপরই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। আর তার নিট ফল, গীতার দেশে ফেরা। [বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ হয়ে উঠলেন 'বজরঙ্গী ভাইজান']
এদিন পাকিস্তান থেকে গীতাকে নিয়ে আসেন সেই পরিবারের ৫ সদস্য যাদের কাছে এতদিন ছিল গীতা। করাচি থেকে সোজা নয়াদিল্লিতে এসে পৌঁছেছেন গীতা। এরপরে তিনি মিলিত হবেন পরিবারের সঙ্গে। তবে গীতার সঙ্গে দেখা করার কথা রয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। অন্যদিকে গীতা নিজে অভিনেতা সলমন খানের সঙ্গে দেখা করতে চেয়েছেন। [প্রথমে'বজরঙ্গী ভাইজান'-কে দেখতে চান বাস্তবের 'মুন্নি' গীতা]
পাকিস্তানে যাওয়ার পরে কথা বলতে বা শুনতে না পারলেও ভারতের মানচিত্র দেখে কান্নায় ভেঙে পড়েছিল গীতা। তখন থেকেই বোঝা গিয়েছিল সে ভারতীয়। তবে প্রথমদিকে অসুবিধার কারণে গীতা কোথাকার বাসিন্দা তা বোঝা যায়নি। এই নিয়ে সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পরই গীতাকে চিনতে পারে পরিবার।
-
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটে নতুন ট্রেন্ড! দাড়ি কাটা থেকে রান্না, ভোটারদের মন জিততে নজিরবিহীন প্রচারে প্রার্থীরা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
ভোটে কড়া নজর কমিশনের, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি








Click it and Unblock the Notifications