যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ১০ কিমি পর্যন্ত দেহ টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি
ঘন কুয়াশা! আর সেই কারণে মাঝে মধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় যমুনা এক্সপ্রেসওয়েতে। কিন্তু কীভাবে ১০ কিমি পর্যন্ত দেহটিকে টেনে নিয়ে গেল গাড়িটি। এর পিছনে কি অন্য কোনও রহস্য
Yamuna expressway: বছর শুরুতেই দিল্লির বুকে ভয়াবহ এক সাক্ষী থেকেছে দেশের মানুষ! আর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল যমুনা এক্সপ্রেসে। কয়েক কিলোমিটার পর্যন্ত দেহ টেনে নিয়ে গেল একটি গাড়ি। জানা যাচ্ছে, একটি টোলপ্লাজাতে গাড়িটি থামলে কর্মচারীদের নজরে আসে বিষয়টি। আর এরপরেই পুলিশকে ফোন করে বিস্তারিত জানান টোল প্লাজার কর্মীরা।

ইতিমধ্যে গাড়িটিকে আটক করা হয়েছে। এবং ওই গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেখা হচ্ছে এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজও। কোথায় দুর্ঘটনা তা সার্বিক ভাবে খতিয়ে দেখা হচ্ছে।
তবে গাড়িটি দেহটিকে অন্তত ১০ কিলোমিটার পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় বলে জানা যাচ্ছে। আর তাতে দেহের একাধিক অংশ নেই বললেই চলে। ফলে মৃতদেহটির পরিচয় জানা কষ্টকর বলে জানাচ্ছেন স্থানীয় পুলিশ আধিকারিকরা। কোনও ভাবে সেটিকে গাড়ি থেকে আলাদা করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে বলে খবর।
ইতিমধ্যে গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা যাচ্ছে। অভিযুক্ত ওই গাড়ি চালকের নাম বীরেন্দ্র সিং। দিল্লির বাসিন্দা। তবে গাড়িতে যে কেউ আটকে গিয়েছে আর তা নিয়েই যে বীরেন্দ্র গাড়ি চালাচ্ছিলেন তা তিনি নাকি জানতেনই না। পুলিশি জেরায় এমনটাই জানিয়েছে সে। শুধু তাই নয়, গাড়ি যে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কিছুই সে জানে না বলে জেরায় জানিয়েছে বলে খবর। তাহলে কীভাবে ওই মৃতদেহ তাঁর গাড়ির সঙ্গে আটকে গেল? সেই উত্তরই খুঁজছে এখন পুলিশ।
তবে যমুনা এক্সপ্রেসে ব্যাপক কুয়াশা ছিল। এমনকি দৃশ্যমানতাও ব্যাপক ভাবে কমে গিয়েছিল। পুলিশ মনে করছে, ওই সময়েই কোনও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আর দুর্ঘটনার পর দেহটি গাড়িতেই আটকে যায় বলেও অনুমান পুলিশের। স্থানুয় পুলিশ সুপার ত্রিগুন বিসেন জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে বীরেন্দ্র সিং বুঝতে পারেননি যে তার গাড়ির পেছনের চাকায় কেউ আটকে পড়েছে। আর সেই অবস্থাতেই তিনি প্রায় ১০ কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়েছেন বলেও দাবি করেছেন ওই পুলিশ আধিকারিক।
তবে রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজ থেকে বেশ কিছু তথ্য পুলিশ আধিকারিকরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। যেমন এক্সপ্রেসওয়ের একটি জায়গাতে জুতো এবং বেশ কিছু জিনিস পড়ে থাকতে দেখা গিয়েছে। সেগুলিকে উদ্ধার করার চেষ্টা চলছে।
পুলিশ আধিকারিকরা মনে করছেন, ওই সমস্ত জিনিসগুলি সম্ভবত ওই ব্যক্তির হতে পারে। আর সেখান থেকেই মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছেন আধিকারিকরা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications